অনুচ্ছেদ-১-এ নতুন এক ব্যবস্থা বলতে কোন ব্যবস্থাকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: অনুচ্ছেদ-১ এর নতুন এক ব্যবস্থা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক গৃহিত পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বোঝানো হয়েছে। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে বঙ্গবন্ধু সরকার একটি পরিকল্পনা কমিশন গঠন করে এবং একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। কমিশনের সুপারিশ মোতাবেক বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য ব্যবসা-বাণিজ্য, শিল্প, কৃষিসহ বিভিন্ন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। ১৯৭২ সাল পর্যন্ত বকেয়া সুদসহ কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয়। উদ্দীপকের অনুচ্ছেদ-১ বলা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের রাষ্ট্রপ্রধান দেশ পুনঃগঠনের কার্যক্রম শুরু করেন। এজন্য তিনি অর্থনৈতিক উন্নয়নে নতুন এক ব্যবস্থা প্রবর্তন করেন। এরূপ বর্ণনায় স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর গৃহিত নতুন অর্থনৈতিক পাঁচসালা পরিকল্পনা-এর কথা বলা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এ পরিকল্পনার গুরুত্ব ছিল ব্যাপক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
অনুচ্ছেদ-১-এ নতুন এক ব্যবস্থা বলতে কোন ব্যবস্থাকে বোঝানো হয়েছে? ব্য…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর