ঘটনা-১ এ জনাব ডেভিডের কার্যকলাপ তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ জনাব ডেভিডের কার্যকলাপ আমার পাঠ্যবইয়ের ১৯৭০ সালের ৩রা ডিসেম্বর জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর গভীর রাতে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের খুনিচক্র সেনাসদস্যরা দেশত্যাগের পূর্বে খন্দকার মোশতাকের অনুমতি নিয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে বন্দি অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ. এইচ. এম. কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে। শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আর একটি কলঙ্কময় অধ্যায়ের। এ পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনা মোশতাকের পতন ত্বরান্বিত করে। খুনিরা দেশত্যাগে বাধ্য হয়। এ হত্যাকাণ্ড ছিল ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত, স্বাধীনতাবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র ও নীলনক্সার বাস্তবায়ন। উদ্দীপকের ঘটনা-১ এর 'ক' দেশে অবৈধভাবে প্রেসিডেন্ট হয়ে মি. ডেভিড ক্ষমতার মোহে এতই অন্ধ হয়ে যান যে, তিনি অন্যান্য রাজনীতিবিদদের উপস্থিতি সহ্য করতে পারতেন না। সেজন্য তিনি চার প্রধান রাজনৈতিক নেতাকে জেলে পাঠান এবং পরিশেষে তাদের হত্যা করেন। এরূপ ঘটনা স্পষ্টভাবে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং দেশকে নেতৃত্বশূন্য করে পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
ঘটনা-১ এ জনাব ডেভিডের কার্যকলাপ তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে প্রতিফ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর