ঘটনা-১ এ জনাব রহিমের কার্যকলাপ তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-১ এ জনাব রহিমের কার্যকলাপ আমার পাঠ্যবইয়ের ঘটনা পৈশাচিক জেলহত্যা তথা জাতীয় চার নেতা হত্যার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সূচনা হয় দেশে সামরিক শাসন চালিত হওয়ার মাধ্যমে। এ সময় দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনায় হত্যা করা হয় একে একে গণতন্ত্রকামী বীর নেতাদের। তারই একটি অংশ ছিল জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানায় সংঘটিত পৈশাচিক হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়। উদ্দীপকের জনাব রহিম 'ক' দেশে অবৈধভাবে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার মোহে এতই অন্ধ হয়ে যান যে, তিনি অন্যান্য রাজনীতিবিদদের উপস্থিতি সহ্য করতে পারতেন না। সেজন্য তিনি চার প্রধান রাজনৈতিক নেতাকে জেলে পাঠান এবং পরিশেষে তাদের হত্যা করেন। এরূপ ঘটনায় জাতীয় চার নেতার জেলহত্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হন। অতঃপর ১৯৭৫ সালের ৩রা নভেম্বর গভীর রাতে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের খুনিচক্র সেনা সদস্যগণ দেশত্যাগের পূর্বে খন্দকার মোশতাক আহমেদের অনুমতি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে। সেখানে বন্দি অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চারনেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ.এইচ.এম. কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে। এ পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনা মোশতাকের পতনকে ত্বরান্বিত করে। খুনিরা দেশত্যাগে বাধ্য হয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
ঘটনা-১ এ জনাব রহিমের কার্যকলাপ তোমার পাঠ্যবইয়ের কোন ধারণাকে প্রতিফল…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর