তথ্য কনিকা-২ এ বর্ণিত ঘটনাটিই কি গণতন্ত্রের পুনর্যাত্রার একমাত্র নিয়ামক ছিল? সপক্ষে যুক্তি দাও।
উত্তর: তথ্যকণিকা-২ এ ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের চিত্র ফুটে উঠেছে। এ ঘটনাটি গণতন্ত্রের পুনর্যাত্রার একমাত্র নিয়ামক ছিল না। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ১৯৯০ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। ১৯৯০ সালে ৬ই ডিসেম্বর জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। উদ্দীপকের তথ্যকণিকা-২ এ মিছিলে খালি গায়ে এক যুবক ছিল যার পিঠে লেকা গণতন্ত্র মুক্তিপাক, এবং বুকে লেখা স্বৈরাচার নিষ্পাত যাক। এ ঘটনাটি ছিল ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন যা বাংলাদেশে গণতন্ত্রের পুনর্যাত্রার ভূমিকা রাখে। তবে এ ঘটনাটি ছাড়াও আরো অনেক ঘটনা গণতন্ত্রের পুনর্যাত্রায় নিয়ামক হিসেবে কাজ করেছিল। ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে। তিনি তার দীর্ঘ নয় বছর শাসনকালে প্রবল গণআন্দোলনের সম্মুখীন হন। এ আন্দোলনে রাজনৈতিক দল ছাড়াও ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। ১৯৮৭সালে এরশাদ সরকার দেশে জরুরি অবস্থা জারি করে এবং শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করে। ১৯৮৮ সালে চট্টগ্রামে শেখ হাসিনার এক সমাবেশে সরকারি সন্ত্রাসীরা গুলি চালায়, সেখানে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে রক্ষা পান। এর বিরুদ্ধে দেশের জনগণ প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৯০ সালের ১০ই অক্টোবর বিরোধী জোট ও দলগুলো সচিবালয় ঘেরাও করতে গেলে সেখানে ৫ জন নিহত হয়। সর্বশেষ ২৭শে নভেম্বর ডা. মিলনের মৃত্যুবরণের মধ্য দিয়ে এ আন্দোলন চরম রূপ নেয়। ২৯শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একযোগে পদত্যাগ করেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পদত্যাগের ঘোষণা দেন। সংগঠিত হয় এরশাদবিরোধী গণঅভ্যুত্থান। ফলে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি মিছিল একজন আন্দোলনকারীর স্বৈরাচার বিরোধী স্লোগানের মাধ্যমে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ঘটনার প্রতিই ইঙ্গিত করা হয়েছে। তবে উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ছাড়াও উপযুক্ত আন্দোলনগুলোও ১৯৯০ সালে গণতন্ত্রের পুনর্যাত্রার গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
তথ্য কনিকা-২ এ বর্ণিত ঘটনাটিই কি গণতন্ত্রের পুনর্যাত্রার একমাত্র নি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর