বিদিতার দাদা-দাদির মতো ব্যক্তিদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: বিদিতার দাদা-দাদি মুক্তিযুদ্ধকালীন পেশাজীবীদের সাথে সাদৃশ্যপূর্ণ। সাধারণ অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই হলেন পেশাজীবী। পেশাজীবীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, প্রযুক্তিবিদ, আইনজীবী, সাংবাদিক ও বিজ্ঞানীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদের ভূমিকা ছিল অনন্য ও গৌরবদীপ্ত। পেশাজীবীদের বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। উদ্দীপকের ঘটনা-১ এর বিদিতার বাবা একজন সরকারি কর্মকর্তা। তিনি বিদিতাকে তার ডাক্তার পিতা ও শিক্ষক মাতার গল্প শোনান। তারা দুজনেই ১৯৭১ সালে চাকরির মায়া ত্যাগ করে গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধে আহত অনেককেই তারা দুজন মিলে সেবা-শুশ্রুষা করেন। এরূপ ঘটনা থেকে সহজেই অনুমান করা যায় যে, বিদিতার দাদা-দাদি মুক্তিযুদ্ধকালীন পেশাজীবী শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পেশাজীবীরা মুজিবনগর সরকারের অধীনে পরিকল্পনা সেল গঠন করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তথ্য সরবরাহ, সাহায্যের আবেদন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান, শরণার্থীদের উৎসাহ প্রদান ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশাজীবীদের মধ্যে চিকিৎসকগণ বিভিন্ন মুক্তিযোদ্ধা ক্যাম্পে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
বিদিতার দাদা-দাদির মতো ব্যক্তিদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর