নিঃশ্বাসের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময়- i. আর্দ্র হয় ii. উষ্ণ হয় iii. ঠান্ডা হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: নাসারন্ধ: নাসাপথ সম্মুখে নাসিকাছিদ্র ও পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা প্রাচীর দ্বারা এটি দুই ভাগে বিভক্ত। এর সম্মুখভাগ লোমাবৃত ও পশ্চাতভাগ শ্লেষ্মা প্রস্তুতকারী পাতলা পর্দা দ্বারা আবৃত। আমাদের শ্বাস-প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধূলিকণা, রোগজীবাণু ও আবর্জনা থাকলে তা এই লোম ও পর্দাতে আটকে যায়। এতে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছু পরিমাণে নির্মল হয়ে যায়। এছাড়া নিঃশ্বাসের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা শুষ্ক ও আর্দ্র হয়। এর ফলে হঠাৎ ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করে কোনো প্রকার ক্ষতি করতে পারে না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৭ : গ্যাসীয় বিনিময় (Full Syllabus) · MCQ