চাল আমরা রান্না করে খাই কেন? ব্যাখ্যা করো।
উত্তর: চাল থেকে আমরা শ্বেতসার পাই। শ্বেতসার হলো বহু মনোমার বিশিষ্ট শর্করা বা বহু শর্করা। দ্বি-শর্করা বা বহু-শর্করা মানবদেহ সরাসরি শোষণ করতে পারে না। মানবদেহে শুধু সরল শর্করা শোষণ করতে পারে। দ্বি-শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় বা গ্লুকোজে পরিণত হয়। তাই শ্বেতসার জাতীয় খাদ্য সহজে হজম হওয়া জরুরী। কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না, তাই চাল থেকে প্রাপ্ত শ্বেতসারকে সহজে হজম বা পরিপাক উপযোগী করতে চালকে রান্না করে খেতে হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
চাল আমরা রান্না করে খাই কেন? ব্যাখ্যা করো।
উত্তর
