শেয়ারFacebookWhatsApp

সমাজ ও পারিবারিক জীবনে তনয়ের কর্মকাণ্ডের শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: তনয়ের কর্মকাণ্ডে প্রকাশিত 'সৎসাহস' গুণটির শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উদ্দীপকে তনয় নামে এক যুবক ভয় না পেয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়া দুই শিশুকে প্রাণপণ চেষ্টার মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এটি তাঁর গর্বের বিষয়। তনয়ের এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সৎসাহসের পরিচয় খুঁজে পাওয়া যায়। 'সাহস' কথাটির অর্থ ভয়শূন্যতা বা নির্ভীকতা। 'সৎ' শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করা। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকেই 'সৎ সাহস' বলে। যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎসাহসের প্রয়োজন হয়। সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। সৎসাহস মানুষের একটি বিশেষ নৈতিকগুণ। সৎসাহস ধর্মেরও অঙ্গ। সুতরাং বলা যায়, তনয়ের কর্মকাণ্ড সৎসাহসের শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা · সৃজনশীল

সমাজ ও পারিবারিক জীবনে তনয়ের কর্মকাণ্ডের শিক্ষা পাঠ্যবইয়ের আলোকে বি…

উদ্দীপক

প্রবল বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় সোমপুর জেলার কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এই দুর্যোগে অসীম বাবু তীর্থে যাওয়ার জন্য জমানো সমস্ত টাকা বন্যার্তদের মাঝে দান করেন। অন্যদিকে তনয় নামে এক যুবক ভয় না পেয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়া দুই শিশুকে প্রাণপণ চেষ্টার মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

Dinajpur · 2025

উত্তর

জীব ও মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা ও মমত্ববোধ তাকে মানবতা বলে।

উত্তর

অযাচক বৃত্তি হলো উপাসনার একটি রীতি। অযাচক বৃত্তি পালনের সময় অন্যের কাছে কিছু চাওয়া যাবে না, বরং কেউ ইচ্ছে করে বা দয়া করে যা দান করবে তা দিয়েই দিনযাপন করতে হবে। রন্তিবর্মা নামে প্রজাবৎসল, কৃষ্ণভক্ত এক রাজা এই অযাচক বৃত্তি পালন করেছিলেন। সে সময় তাকে কেউ কোনো খাবার দান করেনি। তিনিও অন্যের কাছে কিছু চাননি। বস্তুত এভাবেই অযাচক বৃত্তি পালন করতে হয়।

উত্তর

অসীম বাবুর মধ্যে আমার পাঠ্যবইয়ের রন্তিবর্মার চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া যায়। রন্তিবর্মা নামে এক প্রজাবৎসল ও কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। সম্রাট হয়েও রন্তিবর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছা করে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে আটচল্লিশ দিন কেটে গেছে। এই আটচল্লিশ দিনে কেউ তাঁকে কিছু দেয়নি। তিনিও খেতে চাননি। ঊনপঞ্চাশতম দিবসে একভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে। হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই কাহিল। দেখেই দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খায়নি। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিবর্মার চোখে জল এলো। রাজা কিছুক্ষণ পূর্বে যে খাবার ভিক্ষা পেয়েছেন এর সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। এরই নাম মানবতাবোধ। উদ্দীপকে দেখা যায়, প্রবল বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বেড়ে যাওয়ায় সোমপুর জেলার কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। এই দুর্যোগে অসীম বাবু তীর্থে যাওয়ার জন্য জমানো সমস্ত টাকা বন্যার্তদের মাঝে দান করেন। এসব কর্মকাণ্ড রন্তিবর্মার চরিত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অসীম বাবুর মধ্যে রন্তিবর্মার চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।

উত্তর

তনয়ের কর্মকাণ্ডে প্রকাশিত 'সৎসাহস' গুণটির শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উদ্দীপকে তনয় নামে এক যুবক ভয় না পেয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়া দুই শিশুকে প্রাণপণ চেষ্টার মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এটি তাঁর গর্বের বিষয়। তনয়ের এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সৎসাহসের পরিচয় খুঁজে পাওয়া যায়। 'সাহস' কথাটির অর্থ ভয়শূন্যতা বা নির্ভীকতা। 'সৎ' শব্দের অর্থ সত্য ও ন্যায়ের পথে চলা। সুতরাং সৎসাহস কথাটির সামগ্রিক অর্থ হলো সত্য ও ন্যায়ের জন্য ভয় না পেয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অথবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করা। অন্য কথায় নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও দেশের মঙ্গলের জন্য বা অন্যের মঙ্গলের জন্য যে ব্যক্তি নিজের শক্তি দ্বারা যথাসাধ্য চেষ্টা করে বা সাহস প্রদর্শন করে, তাকেই 'সৎ সাহস' বলে। যখন কেউ দুর্বলের উপর অত্যাচার করে তখন সৎসাহস নিয়ে দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত। দুর্বলকে বা অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারীর কবল থেকে রক্ষা করা এবং অত্যাচারীকে প্রতিহত করার জন্য সৎসাহসের প্রয়োজন হয়। সৎসাহসী ব্যক্তি সমাজ, দেশ ও জাতির অহংকার। তারা সমাজের, দেশের বা জাতির যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেন না। সৎসাহস মানুষের একটি বিশেষ নৈতিকগুণ। সৎসাহস ধর্মেরও অঙ্গ। সুতরাং বলা যায়, তনয়ের কর্মকাণ্ড সৎসাহসের শিক্ষা সমাজ ও পারিবারিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করে।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাঅধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ড. রোজারী জাপান থেকে সিলেটে আসেন কাজে। এয়ারপোর্ট থেকে আম্বরখানায় টেক্সি করে আসার পথে পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ হ্যান্ডব্যাগটি গাড়িতে রেখেই নেমে পড়েন। বিকেল বেলায় টেক্সিচালক তার গাড়িতে হ্যান্ডব্যাগটি দেখতে পেয়ে বিস্মিত হন। অতঃপর চালক মাইকযোগে প্রাপ্তি বিজ্ঞপ্তি প্রচার করেন। ড. রোজারী মাইকিং শুনে তার ব্যাগটি ফিরে পান। এতে খুশি হয়ে টেক্সিচালককে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন।

Mymensingh · 2024

ক
শিষ্টাচার কাকে বলে?
খ
“নমস্কার প্রণামের প্রতিশব্দ"- বুঝিয়ে লেখো।
গ
টেক্সিচালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
ঘ
টেক্সিচালক কি জলদেবীর প্রতিচ্ছবি? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“নমস্কার প্রণামের প্রতিশব্দ"- বুঝিয়ে লেখো।

“নমস্কার প্রণামের প্রতিশব্দ"- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শিষ্টাচার কাকে বলে?

শিষ্টাচার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লিটন বাবু বাসায় ফেরার সময় গৃহঋণ বাবদ ব্যাংক থেকে উত্তোলিত টাকার ব্যাগ অটো রিক্সায় ফেলে এসেছে। পরিবারের সাতে আলাপ করে স্থানীয় থানার উদ্দেশ্যে রওনা হতেই ঘরের বাইরে এসে দেখেলেন সে অটো রিক্সা চালক বাসার সামনে ব্যাগ হাতে দাঁড়িয়ে। লিটন বাবু তাকে কিছু টাকা দিতে চাইলে চালক বললেন, তিনি টাকা ফেরত দিতে পেরেই আনন্দিত। এই বলে চলে গেলেন। লিটন বাবুর দুই সন্তান অর্পা ও অয়ন। তারা প্রতিদিন সকাল-সন্ধ্যা দুই বেলা তাদের গৃহ দেবতার সামনে হাত জোড় করে এবং মাথা মাটিতে ঠেকিয়ে শ্রদ্ধা জানান।

Dinajpur · 2024

ক
ধর্মপথ কাকে বলে?
খ
আমরা কেন ধর্ম পালন করি? ব্যাখ্যা কর।
গ
রিক্সা চালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
অর্পা ও অয়নের আচরণে কোন দিকটি ফুটে উঠেছে? তার গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আমরা কেন ধর্ম পালন করি? ব্যাখ্যা কর।

আমরা কেন ধর্ম পালন করি? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধর্মপথ কাকে বলে?

ধর্মপথ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2024

ক
সৎসাহস কাকে বলে?
খ
মানবতা ধর্মের অঙ্গ। কথাটি ব্যাখ্যা কর।
গ
ছক-১ এর সারমর্মে পাঠ্যপুস্তকের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
ছক-২ এর শিক্ষার গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবতা ধর্মের অঙ্গ। কথাটি ব্যাখ্যা কর।

মানবতা ধর্মের অঙ্গ। কথাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৎসাহস কাকে বলে?

সৎসাহস কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।