অযাচক বৃত্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: অযাচক বৃত্তি হলো উপাসনার একটি রীতি। অযাচক বৃত্তি পালনের সময় অন্যের কাছে কিছু চাওয়া যাবে না, বরং কেউ ইচ্ছে করে বা দয়া করে যা দান করবে তা দিয়েই দিনযাপন করতে হবে। রন্তিবর্মা নামে প্রজাবৎসল, কৃষ্ণভক্ত এক রাজা এই অযাচক বৃত্তি পালন করেছিলেন। সে সময় তাকে কেউ কোনো খাবার দান করেনি। তিনিও অন্যের কাছে কিছু চাননি। বস্তুত এভাবেই অযাচক বৃত্তি পালন করতে হয়।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা · সৃজনশীল
অযাচক বৃত্তি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর
