শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ : এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের 'তরণীসেন' চরিত্রের মিল রয়েছে। নিম্নে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে। রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়। তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়। সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, অমীয় যে বাড়িতে পড়াতে যায় সে বাড়ি থেকে প্রায়ই গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন অমীয় গিয়ে দেখে সুমন বাবুর স্ত্রী সেই পরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন সে দেরী না করে সাথে সাথে প্রতিবাদ জানায়। দৃশ্যকল্প-১ এ অমীয় এর চরিত্রে সৎসাহসের দিকটি ফুটে উঠেছে। পাঠ্যপুস্তকের তরণীসেনের সৎসাহসের মতো অমীয় এর চরিত্রেও সৎসাহসের দিকটি প্রখরভাবে প্রকাশ পেয়েছে।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা · সৃজনশীল

দৃশ্যকল্প-১ : এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের যে চরিত্রের মিল রয়েছে ত…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সুমন বাবুর বাড়িতে অমীয় পড়াতে যায়। অমীয় প্রায়ই ঐ বাড়িতে গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন অমীয় কাছে গিয়ে দেখে সুমন বাবুর স্ত্রী সেই গৃহপরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন অমীয় কাল বিলম্ব না করে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দৃশ্যকল্প-২ : সম্প্রতি বন্যায় ডিমলা উপজেলার লাউতারা গ্রামের মানুষের ঘর-বাড়ি, ফসলিক্ষেত ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এমন পরিস্থিতে বিকাশ বাবু নিজ উদ্যোগে বন্যার্তদের জন্য চিড়া, মুড়ি, গুড় ও মোমবাতি সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন।

Barisal · 2025

উত্তর

অযাচক বৃত্তি হলো উপাসনার এমন একটি রীতি, যে রীতি পালনের সময় অন্যের কাছে কিছু চাওয়া যাবে না, অন্য কেউ ইচ্ছে করে বা দয়া করে যা দান করবে তা দিয়েই জীবনযাপন করতে হবে।

উত্তর

মানবতা গুণের কারণে সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। এই প্রবৃত্তিগুলো পশু-পাখির মাঝেও থাকে। তবে মানবতা গুণ দ্বারা মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করা যায়। এই গুণের কারণেই মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ অমীয় এর মধ্যে পাঠ্যপুস্তকের 'তরণীসেন' চরিত্রের মিল রয়েছে। নিম্নে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- তরণীসেন এক সৎসাহসী বারো বছরের বালক। সে ছিল রাক্ষসরাজ রাবণের ভাই বিভীষণের পুত্র। রাক্ষস বাহিনীর সাথে রাম-লক্ষ্মণের ভীষণ যুদ্ধ হচ্ছে এবং এ যুদ্ধে রাক্ষস বাহিনী পরাজিত হচ্ছে- এ খবর পেয়ে বালক তরণীসেন সাহস করে রথ নিয়ে যুদ্ধ করতে আসে। রণক্ষেত্রে তার বাণের আঘাতে রামের পক্ষের অনেক বানর সৈন্য আহত হয়। তরণীসেনের এ সৎসাহস দেখে রামচন্দ্র বিস্মিত হন। এ কারণে রণক্ষেত্রে তরণীসেনের মৃত্যুর পর তিনি তাকে আশীর্বাদ করেন। রামচন্দ্রের আশীর্বাদে তরণীসেন রাক্ষস দেহ পরিত্যাগ করে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে যায়। সুতরাং আমরা বলতে পারি, তরণীসেন বালক হওয়া সত্ত্বেও যে সৎসাহস ও বীরত্বের পরিচয় দিয়েছে ইতিহাসে তা অম্লান। সে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য সৎসাহস নিয়ে রাম-লক্ষ্মণের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে দৃঢ় চিত্তে যুদ্ধ করে। বীরের মতো লড়ে তরণীসেন প্রাণ বিসর্জন দেয়। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, অমীয় যে বাড়িতে পড়াতে যায় সে বাড়ি থেকে প্রায়ই গৃহপরিচারিকার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। একদিন অমীয় গিয়ে দেখে সুমন বাবুর স্ত্রী সেই পরিচারিকাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন সে দেরী না করে সাথে সাথে প্রতিবাদ জানায়। দৃশ্যকল্প-১ এ অমীয় এর চরিত্রে সৎসাহসের দিকটি ফুটে উঠেছে। পাঠ্যপুস্তকের তরণীসেনের সৎসাহসের মতো অমীয় এর চরিত্রেও সৎসাহসের দিকটি প্রখরভাবে প্রকাশ পেয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ বিকাশ বাবুর মধ্যে ধর্মের মানবতা গুণটি প্রকাশ পেয়েছে। নিম্নে তা পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা হলো- মানবতা মানুষের একটি বিশেষ নৈতিক গুণ এবং এটি ধর্মের অঙ্গ। মহত্ত্বের উৎসই হচ্ছে মানবতা। মানবতার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে আলাদা। অসহায়কে সাহায্য করা, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। এসব কাজের মাধ্যমে মানবতা নামক গুণের প্রকাশ পায়। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ত্ব প্রকাশ পায়। যারা এ নৈতিক গুণের অধিকারী তারা শিবজ্ঞানে জীবের সেবা করেন। তারা জানেন জীবের মধ্যে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয়, ধর্ম সাধন হয়। দৃশ্যকল্প-২ এ দেখা যায়, বিকাশবাবু ডিমলা উপজেলার লাউতারা গ্রামের বন্যার্ত মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে বন্যার্তদের চিড়া, মুড়ি, গুড় সংগ্রহ করে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করেন। বিকাশ বাবুর মধ্যে ধর্মের মানবতাবোধের তীব্র লক্ষণ প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায়, বিকাশবাবু মানবতাবোধের একটি উজ্জ্বল প্রতীক।
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাঅধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ড. রোজারী জাপান থেকে সিলেটে আসেন কাজে। এয়ারপোর্ট থেকে আম্বরখানায় টেক্সি করে আসার পথে পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ হ্যান্ডব্যাগটি গাড়িতে রেখেই নেমে পড়েন। বিকেল বেলায় টেক্সিচালক তার গাড়িতে হ্যান্ডব্যাগটি দেখতে পেয়ে বিস্মিত হন। অতঃপর চালক মাইকযোগে প্রাপ্তি বিজ্ঞপ্তি প্রচার করেন। ড. রোজারী মাইকিং শুনে তার ব্যাগটি ফিরে পান। এতে খুশি হয়ে টেক্সিচালককে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন।

Mymensingh · 2024

ক
শিষ্টাচার কাকে বলে?
খ
“নমস্কার প্রণামের প্রতিশব্দ"- বুঝিয়ে লেখো।
গ
টেক্সিচালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
ঘ
টেক্সিচালক কি জলদেবীর প্রতিচ্ছবি? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“নমস্কার প্রণামের প্রতিশব্দ"- বুঝিয়ে লেখো।

“নমস্কার প্রণামের প্রতিশব্দ"- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শিষ্টাচার কাকে বলে?

শিষ্টাচার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লিটন বাবু বাসায় ফেরার সময় গৃহঋণ বাবদ ব্যাংক থেকে উত্তোলিত টাকার ব্যাগ অটো রিক্সায় ফেলে এসেছে। পরিবারের সাতে আলাপ করে স্থানীয় থানার উদ্দেশ্যে রওনা হতেই ঘরের বাইরে এসে দেখেলেন সে অটো রিক্সা চালক বাসার সামনে ব্যাগ হাতে দাঁড়িয়ে। লিটন বাবু তাকে কিছু টাকা দিতে চাইলে চালক বললেন, তিনি টাকা ফেরত দিতে পেরেই আনন্দিত। এই বলে চলে গেলেন। লিটন বাবুর দুই সন্তান অর্পা ও অয়ন। তারা প্রতিদিন সকাল-সন্ধ্যা দুই বেলা তাদের গৃহ দেবতার সামনে হাত জোড় করে এবং মাথা মাটিতে ঠেকিয়ে শ্রদ্ধা জানান।

Dinajpur · 2024

ক
ধর্মপথ কাকে বলে?
খ
আমরা কেন ধর্ম পালন করি? ব্যাখ্যা কর।
গ
রিক্সা চালকের আচরণে কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
অর্পা ও অয়নের আচরণে কোন দিকটি ফুটে উঠেছে? তার গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আমরা কেন ধর্ম পালন করি? ব্যাখ্যা কর।

আমরা কেন ধর্ম পালন করি? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধর্মপথ কাকে বলে?

ধর্মপথ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2024

ক
সৎসাহস কাকে বলে?
খ
মানবতা ধর্মের অঙ্গ। কথাটি ব্যাখ্যা কর।
গ
ছক-১ এর সারমর্মে পাঠ্যপুস্তকের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
ছক-২ এর শিক্ষার গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবতা ধর্মের অঙ্গ। কথাটি ব্যাখ্যা কর।

মানবতা ধর্মের অঙ্গ। কথাটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৎসাহস কাকে বলে?

সৎসাহস কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।