উদ্দীপকের পুলকের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের পুলকের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের রন্তিবর্মার চরিত্রের মিল পাওয়া যায়। রন্তিবর্তা নামে এক প্রজাবৎসল ও কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। সম্রাট হয়েও রন্তিবর্মা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক্র বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছা করে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে আটচল্লিশ দিন কেটে গেছে। এই আটচল্লিশ দিনে কেউ তাঁকে কিছু দেয়নি। তিনিও খেতে চাননি। ঊনপঞ্চাশমত দিবসে একভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। এবার তার উপবাস ভঙ্গ হবে। হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই কাহিল। দেখেই দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খায়নি। ক্ষুধার্ত লোকটির করুণ অবস্থা দেখে রাজা রন্তিবর্মার চোখে জল এলো। রাজা কিছুক্ষণ পূর্বে যে খাবার ভিক্ষা পেয়েছেন এর সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। এরই নাম মানবতাবোধ। উদ্দীপকে পুলক বাবু একজন দরিদ্র ব্রাহ্মণ। তার গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তার জমানো সমস্ত টাকা জেলা প্রশাসকের হাতে তুলে দেন। যা পাঠ্যবইয়ের রন্তিবর্মার চরিত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, পুলকের চরিত্রের সাথে রন্তিবর্মার চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়- ৮ : ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের পুলকের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন চরিত্রের মিল রয়েছে? ব…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
