শেয়ারFacebookWhatsApp

নিখিল কীভাবে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: নিখিল শাস্ত্রীয় বিধান অনুযায়ী পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। আমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- 'অন্ত্যেষ্টিক্রিয়া' শব্দের অর্থ হচ্ছে অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া। অর্থাৎ শাস্ত্রে মৃতদেহ সৎকারের যে বিধান দেওয়া হয়েছে তাই হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় কতগুলো বিধিবিধান পালন করে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শুরুতে মৃতদেহকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা ভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান। স্নানের পর মৃতদেহকে নতুন কাপড়, মালা, চন্দন দ্বারা সজ্জিত করা হয়। এরপর শরীরের সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন ও পিণ্ডদান করা হয়। সর্বশেষে আম বা চন্দন কাঠের চিতায় মৃতদেহকে শয়ন করানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র পাঠ করে মৃতদেহের চারপাশে জ্যেষ্ঠপুত্র সাত অথবা তিনবার প্রদক্ষিণ করে মস্তকে অগ্নি প্রদান করেন। উদ্দীপকে নিখিলও শাস্ত্রীয় বিধান অনুযায়ী তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।

SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : হিন্দুধর্মে সংস্কার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : হিন্দুধর্মে সংস্কার · সৃজনশীল

নিখিল কীভাবে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল? তোমার পাঠ্যবইয়…

উদ্দীপক

অজয় বাবু হঠাৎ মৃত্যুবরণ করলে তার পুত্র নিখিল প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সহায়তায় পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। পরে পুরোহিতের উপদেশে নিখিল নির্দিষ্ট সময় অশৌচ পালন করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী আদ্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে। সবাই উপস্থিত থেকে নিখিলকে তার পিতার শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতা করে।

Sylhet · 2023

উত্তর

আদ্যশ্রাদ্ধের পূর্ণনাম আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ।

উত্তর

আমাদের আপনজনের মৃত্যু আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না। শোক আমাদের বিষাদগ্রস্ত ও বিচলিত করে। এতে আমাদের মন সাধন-ভজনের উপযোগী থাকে না। অশৌচ পালনের প্রধান সুবিধা হলো এর ফলে আমাদের মন শান্ত হয় এবং প্রার্থনা ও সাধন-ভজনের উপযোগী হয়ে ওঠে। অশৌচ পালনের আরেকটি প্রধান সুবিধা হলো, এতে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাও প্রদর্শন করা হয়।

উত্তর

নিখিল শাস্ত্রীয় বিধান অনুযায়ী পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। আমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- 'অন্ত্যেষ্টিক্রিয়া' শব্দের অর্থ হচ্ছে অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া। অর্থাৎ শাস্ত্রে মৃতদেহ সৎকারের যে বিধান দেওয়া হয়েছে তাই হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। এ সময় কতগুলো বিধিবিধান পালন করে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শুরুতে মৃতদেহকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা ভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করান। স্নানের পর মৃতদেহকে নতুন কাপড়, মালা, চন্দন দ্বারা সজ্জিত করা হয়। এরপর শরীরের সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন ও পিণ্ডদান করা হয়। সর্বশেষে আম বা চন্দন কাঠের চিতায় মৃতদেহকে শয়ন করানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র পাঠ করে মৃতদেহের চারপাশে জ্যেষ্ঠপুত্র সাত অথবা তিনবার প্রদক্ষিণ করে মস্তকে অগ্নি প্রদান করেন। উদ্দীপকে নিখিলও শাস্ত্রীয় বিধান অনুযায়ী তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল।

উত্তর

"সামাজিক ও পারিবারিক জীবনে আদ্যশ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।" উক্তিটি নিখিলের জীবনের আলোকে বিশ্লেষণ করা হলো- যখন কেউ মারা যায় তখন পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন দেখতে আসে। সকলে মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। সকল মানুষ পরিবার ও জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হয়। সকলেই মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনা করেন। সকলে সমব্যথী হন। পাশাপাশি আত্মীয় স্বজনদের একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়। উদ্দীপকের নিখিল উপলব্ধি করতে পারে পারিবারিক ও সামাজিক জীবনে পারস্পরিক সৌহাদ্য সম্প্রীতির বন্ধন কীরূপ গুরুত্বপূর্ণ। তার পিতার আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানের দিন গৌরব সামাজিক বন্ধন ও পারস্পরিক মেলামেশার গুরুত্ব উপলব্দি করতে পারে। গৌরব বুঝতে পারে এ কাজের মধ্য দিয়ে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বেড়ে যায়। এতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও সামাজিকতার বীজ অঙ্কুরিত হয়। তাই উদ্দীপকে ও পাঠ্যবইয়ের সার্বিক আলোচনার শেষে বলা যায় “পারিবারিক ও সামাজিক জীবনে আদ্যাশ্রাদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
SSCহিন্দুধর্ম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : হিন্দুধর্মে সংস্কার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অজয় বাবু হঠাৎ মৃত্যুবরণ করলে তার পুত্র নিখিল প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সহায়তায় পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। পরে পুরোহিতের উপদেশে নিখিল নির্দিষ্ট সময় অশৌচ পালন করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী আদ্য শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রতিবেশী এবং আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে। সবাই উপস্থিত থেকে নিখিলকে তার পিতার শ্রাদ্ধানুষ্ঠানে সহযোগিতা করে।

Sylhet · 2023

ক
আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?
খ
অশৌচ পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ
নিখিল কীভাবে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
“সামাজিক ও পারিবারিক জীবনে আদ্য শ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে”- উক্তিটি নিখিলের জীবনের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অশৌচ পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

অশৌচ পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কয়েক বছর আগে মাধবী ও জয়ন্তদের বাড়ি সাজ-সজ্জা করা হয়। তাদেরকে কেন্দ্র করে এই বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন। এ উপলক্ষ্যে অনেক অতিথির আগমন ঘটে। সকলে আনন্দে মেতে ওঠে। এরপর শুভলগ্নে সকলের উপস্থিতিতে মাধবী ও জয়ন্ত পরস্পর তিনবার মালা বদল করে। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা নবজীবনে প্রবেশ করে। বর্তমানে তাদের ঘরে দুইটা সন্তান রয়েছে। মা-বাবা ও সন্তানদেরকে নিয়ে বর্তমানে তারা সুখে দিন যাপন করছে।

Mymensingh · 2023

ক
মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনকে কী বলে?
খ
কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়? ব্যাখ্যা কর।
গ
মাধবী ও জয়ন্তর বিবাহ কোন প্রকার বিবাহের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত মাঙ্গলিক অনুষ্ঠানটির গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়? ব্যাখ্যা কর।

কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনকে কী বলে?

মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনকে কী বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সলিলের মায়ের মৃত্যুর পর নিয়মানুযায়ী তাকে শ্মশানে নিয়ে গিয়ে স্নান করিয়ে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দেওয়া হয়। শাস্ত্রানুযায়ী এর পরবর্তী কাজ করা হয়। দাহকার্য সম্পন্ন হলে শ্মশান বন্ধুগণ আগুন নিভিয়ে চিতা পরিষ্কার করেন। এরপর তারা স্নান করে পরিচ্ছন্ন হন। অন্যদিকে রাহুলের বাবার মৃত্যুর পর রাহুল ব্রাহ্মণ পণ্ডিতের পরামর্শ অনুযায়ী পনের দিন অশৌচ পালন করে। এর পর শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সম্পাদন করে।

Dinajpur · 2023

ক
আগমশাস্ত্রে প্রবক্তা বলা হয় কাকে?
খ
একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বুঝিয়ে লেখ।
গ
শাস্ত্রানুযায়ী রাহুল কোন বর্ণের লোক? ব্যাখ্যা কর।
ঘ
সলিলের মায়ের মৃত্যুর পর যে কাজটি সম্পন্ন করা হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বুঝিয়ে লেখ।

একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আগমশাস্ত্রে প্রবক্তা বলা হয় কাকে?

আগমশাস্ত্রে প্রবক্তা বলা হয় কাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রথমার বাবা প্রথমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছেন।একবার 'ক' নামক এক ছেলের সঙ্গে বিয়ের কথা প্রায় শেষ পর্যায়ে এসেছিল। এমন সময় পাত্রপক্ষ প্রথমার বাবার কাছে একটি প্রাইভেট কার দাবি করে। প্রথমার বাবা এ কথা শোনার সাথে সাথেই বলেন 'এমন ছোট মনের মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দেব না।' যদিও একটা প্রাইভেট কার দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য প্রথমার বাবার ছিল। তাছাড়া বিষয়টি তার কাছে অসম্মানজনক কাজ বলে মনে হয়।

Dinajpur · 2023

ক
বর্তমান সমাজে কোন বিবাহ অধিক প্রচলিত?
খ
বিবাহের মূল পর্ব সম্পর্কে বুঝিয়ে লেখ।
গ
'ক' নামক পাত্রের সাথে প্রথমার বিয়ে না দেওয়ার কারণ পাঠ্যের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যের আলোকে প্রথমার বাবার কাজটির যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“সামাজিক ও পারিবারিক জীবনে আদ্য শ্রাদ্ধ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে”- উক্তিটি নিখিলঅশৌচ পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?উদ্দীপকে উল্লিখিত মাঙ্গলিক অনুষ্ঠানটির গুরুত্ব বিশ্লেষণ কর।মাধবী ও জয়ন্তর বিবাহ কোন প্রকার বিবাহের অন্তর্গত? ব্যাখ্যা কর।কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহের আনুষ্ঠানিকতা শুরু হয়? ব্যাখ্যা কর।মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজনকে কী বলে?সলিলের মায়ের মৃত্যুর পর যে কাজটি সম্পন্ন করা হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর।শাস্ত্রানুযায়ী রাহুল কোন বর্ণের লোক? ব্যাখ্যা কর।একজন হিন্দু নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বুঝিয়ে লেখ।আগমশাস্ত্রে প্রবক্তা বলা হয় কাকে?পাঠ্যের আলোকে প্রথমার বাবার কাজটির যৌক্তিকতা মূল্যায়ন কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।