অতনুর অনুসরণকৃত পদ্ধতি প্রভাব পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের অতনুর অনুসরণকৃত পদ্ধতিটির নাম হলো বৃক্ষাসন। বৃক্ষাসন অনুশীলনের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- অতনু শরীরটাকে গাছের মতো করে এক পা ভাঁজ করে আরেক পায়ের হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। যা বৃক্ষাসনকে নির্দেশ করে। বৃক্ষাসন অনুশীলনকালে আসনকারীর দেহ বৃক্ষের মতো দেখায় বলে একে বৃক্ষাসন বলা হয়। এ আসন অনুশীলনের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নিয়মিত বৃক্ষাসন অনুশীলন করার ফলে শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে। পায়ের পেশির দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। এর ফলে পায়ে জোর পাওয়া যায়, চলাফেরা করার ক্ষমতা বাড়ে। উরুর সংযোগস্থলের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। কোমর ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। বৃক্ষাসন অনুশীলন করলে হাতের ও পায়ের গঠন সুষ্ঠু ও সুন্দর হয়। হাঁটু, কনুই, বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও গ্রন্থি সবল ও নমনীয় হয়। পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায় এবং পায়ে কোনো দিন বাত হতে পারে না। যাদের হাত-পা কাঁপে, বিশেষ করে পা দুর্বল তাদের জন্য বৃক্ষাসন অনুশীলন খুবই সহায়ক। অনেকের রক্তে অত্যধিক কোলেস্টেরল থাকার দরুন বা অন্য কোনো কারণে পায়ের ধমনিতে শক্ত হলদে চর্বিজাতীয় পদার্থ জমে। নিয়মিত বৃক্ষাসন অনুশীলনে তা রোধ করা যায়। ফলে থ্রম্বোসিস হতে পারে না। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নিয়মিত বৃক্ষাসন অনুশীলন শারীরিক সুস্থতা বজায় রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমরা এ আসনটি নিয়মিত অনুশীলন করব।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৫ : দেব-দেবী ও পূজা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৫ : দেব-দেবী ও পূজা (Full Syllabus) · সৃজনশীল
অতনুর অনুসরণকৃত পদ্ধতি প্রভাব পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
