গরিব লোকটির সাথে পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: গরিব লোকটির সাথে পাঠ্যপুস্তকের গরিব কাঠুরিয়ার ঘটনার মিল রয়েছে। উদ্দীপকে এক গ্রামে বাস করতেন এক গরিব লোক। পাশের বন থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতেন। কখনো অসৎ কাজ করতেন না। গরিব লোকটির দারিদ্র্য দূর হলো। যা পাঠ্যবইয়ের গরিব কাঠুরিয়ার সাথে মিল রয়েছে। একদিন এক কাঠুরিয়া বনে কাঠ কাটার সময় তার কুঠারটি অসাবধানতাবশত নদীর জলে পড়ে যায়। কুঠারের শোকে সে মনের দুঃখে কাঁদতে লাগল। এমন সময় জলের ভেতর থেকে জলদেবতা উঠে আসল এবং বিস্তারিত শুনে জলে ডুব দিল। এরপর একবার সোনার কুঠার এবং আর একবার রুপার কুঠার নিয়ে উঠল। দুবারই কাঠুরিয়া প্রত্যাখ্যান করল। তখন জলদেবতা লোহার কুঠারটি নিয়ে এলে সেটিকে সে তার নিজের বলে দাবি করল। এতে খুশি হয়ে জলদেবতা কাঠুরিয়াকে তিনটি কুঠারই দিলেন। সোনা ও রুপার কুঠার দুটি বিক্রি করে কাঠুরিয়ার দুঃখ লাঘব হলো। সুতরাং বলা যায়, গরিব লোকটির সাথে গরিব কাঠুরিয়ার ঘটনার মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৯ : ধর্মপথ ও আদর্শ জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৯ : ধর্মপথ ও আদর্শ জীবন · সৃজনশীল
গরিব লোকটির সাথে পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর