বর্তমানে বিধান বাবুর কর্মকাণ্ড রন্তিবর্মারই প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।
উত্তর: বর্তমান বিধান বাবুর কর্মকাণ্ড রন্তিবর্মারই প্রতিচ্ছবি- মন্তব্যটি যথার্থ। রন্তিবর্মা নামে একজন প্রজাবৎসল ও কৃষ্ণভক্ত রাজা ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, ছিলেন রাজার রাজা, মহারাজা, সম্রাট। সম্রাট হয়েও রন্তিবমা পার্থিব বিষয়ের প্রতি আসক্ত নন। শ্রীকৃষ্ণের চরণকেই তিনি একমাত্র সম্পদ বলে জ্ঞান করেন। শ্রীকৃষ্ণে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি গ্রহণ করেন। অযাচক বৃত্তি হলো কারও কাছে কিছু চাওয়া যাবে না, লোকে ইচ্ছা করে বা দয়া করে যা দেবে তাই দিয়েই দিন যাপন করতে হবে। অযাচক বৃত্তি গ্রহণ করার পর একে একে আটচল্লিশ দিন কেটে গেছে। এ আটচল্লিশ দিনে কেউ তাকে কিছুই দেয়নি। তিনিও খেতে চাননি। ঊনপঞ্চাশতম দিবসে একভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার দিয়ে গেলেন। হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক উপস্থিত সাথে একটি কুকুর। উভয়ের শরীর খুবই কাহিল। দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছুই খায়নি। রাজা কিছুক্ষণ পূর্বে যে খাবার ভিক্ষা পেয়েছেন, এর সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। এরই নাম মানবতাবোধ। উদ্দীপকের বিধান বাবুও মানুষের সেবা তথা মানবতার জন্য জীবনের সর্বস্ব উৎসর্গ করে গেছেন। তাই বলা যায়, উদ্দীপকের বিধান বাবুর চরিত্রের সাথে পাঠ্যবইয়ের রন্তিবর্মার চরিত্রের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৯ : ধর্মপথ ও আদর্শ জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৯ : ধর্মপথ ও আদর্শ জীবন · সৃজনশীল
বর্তমানে বিধান বাবুর কর্মকাণ্ড রন্তিবর্মারই প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর