দৃশ্যকল্প-২ এ প্রতিমার সামনে উপবিষ্ট ব্যক্তিটির গুণাবলির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রতিমার সামনে উপবিষ্ট ব্যক্তি হলেন পুরোহিত। তার গুণাবলির যথার্থতা মূল্যায়ন করা হলো - উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ পাঁচদিন ব্যাপি অনুষ্ঠিত পূজায় প্রতিমার সামনে উপবিষ্ট এক ব্যক্তি মন্ত্র পাঠের মাধ্যমে প্রতিমাকে ফুল-দুর্বা নিবেদন করছেন। যা পুরোহিতের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। শাস্ত্রীয় বিধি অনুসারে পুরোহিতের নিম্নবর্ণিত গুণের অধিকারী হতে হয়- ১. হিন্দুধর্মাবলম্বী যেকোনো বর্ণের মানুষের পৌরোহিত্য করার সামর্থ্য। ২. সংস্কৃত ভাষা লেখা ও পড়ার মতো জ্ঞান ও দক্ষতা। ৩. হিন্দুধর্ম সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। ৪. নিত্যকর্ম ও পূজাবিধি সম্পর্কে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান ও ধারণা। ৫. ধর্মশাস্ত্রে এবং শাস্ত্রীয় রীতিনীতি ও প্রথার ওপর অভিজ্ঞতা। ৬. সামাজিক দৃষ্টিকোণ থেকে ধর্মানুরাগী, প্রগতিশীল ও জনসাধারণের প্রতি মমত্ববোধ। ৭. শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণের দক্ষতা। ৮. বিভিন্ন পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠান, নিয়মনীতি সম্পর্কে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা। ৯. পরিষ্কার ও পরিচ্ছন্নতা। ১০. আচরণগত দিক থেকে ধৈর্যশীল, সৎ, ন্যায়পরায়ণ এবং কথা ও কাজের সমন্বয় সাধন। ১১. শিষ্টাচারসম্পন্ন ও আদর্শ ব্যক্তিত্বের অধিকার।
SSC হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৯ : ধর্মপথ ও আদর্শ জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৯ : ধর্মপথ ও আদর্শ জীবন · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রতিমার সামনে উপবিষ্ট ব্যক্তিটির গুণাবলির যথার্থতা ম…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর