শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্তমানে আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশটির অর্থনৈতিক অবস্থার সাথে আহাদের দেশের অর্থনৈতিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশের সাথে আহাদের নিজ দেশের অর্থনৈতিক অবস্থার বেশ পার্থক্য রয়েছে। আমরা জানি, উচ্চ আয়ের দেশসমূহের মাথাপিছু আয় ১৩৮৪৫ ইউএস ডলারের বেশি এবং নিম্ন আয়ের দেশে মাথাপিছু আয় ১১৩৫ ডলার বা তার কম। আহাদের নিজ দেশের মাথপিছু আয় ৩০০০ টাকা বা, ২৫. ইউএস ডলার, যা নিঃসন্দেহে ১১৩৫ ডলারের কম এবং এ কারণে আহাদের নিজ দেশটি একটি নিম্ন আয়ের দেশ। অন্যদিকে, আহাদের অবস্থানরত দেশের মাথাপিছু আয় হলো ৬৬১৭৮ ইউএস ডলার, 'যা স্পষ্টভাবেই উচ্চ আয়ের দেশকে নির্দেশ করে। উচ্চ আয়ের দেশকে উন্নত এবং নিম্ন আয়ের দেশকে আমরা অনুন্নত দেশ বলতে পারি। উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। উন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য হলো এসব দেশের জনগণের মাথাপিছু আয় অতি উচ্চ। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও উঁচু। অন্যদিকে, অনুন্নত দেশের মাথাপিছু অত্যন্ত কম এবং জীবনযাত্রার মানও নিম্ন। উন্নত দেশের আরও কিছু প্রধান বৈশিষ্ট্য হলো শিল্পায়িত অর্থনীতি, সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার, উন্নত উৎপাদন পদ্ধতি ও বণ্টন প্রক্রিয়া, উন্নত আর্থসামাজিক অবস্থা ও আধুনিক কৃষি ব্যবস্থা, নিয়ন্ত্রিত জনসংখ্যা, ব্যাপক নগরায়ণ ইত্যাদি। অন্যদিকে, নিম্ন আয়ের দেশ তথা অনুন্নত দেশের বৈশিষ্ট্য হলো- কৃষির ওপর অত্যধিক নির্ভরশীলতা, অনুন্নত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র ও অনুন্নত শিল্পখাত, ব্যাপক বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার, দুর্বল আর্থসামাজিক কাঠামো, প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা ইত্যাদি। পরিশেষে বলা যায় যে, আহাদের অবস্থানরত দেশ ও নিজ দেশের অর্থনীতিতে ব্যাপক পার্থক্য বিদ্যমান।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি · সৃজনশীল

উদ্দীপকে বর্তমানে আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশটির অর্থনৈতিক অব…

উদ্দীপক

আহাদের দেশের জনসংখ্যা ১৮ কোটি। ওই দেশের কোনো এক বছরে দেশের জাতীয় আয় ৫৪,০০০ কোটি টাকা। তিনি সম্প্রতি একটি দেশে চাকরির সুবাদে গিয়েছেন। সেই দেশের জনগণের মাথাপিছু আয় ৬৬,১৭৮ (ইউএস ডলার)।

Dinajpur · 2024

উত্তর

কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধির হার বলা হয়।

উত্তর

বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ এখনও শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। প্রধানত যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে একটি জনগোষ্ঠী মানবসম্পদে রূপান্তরিত হয়। বাংলাদেশে বেকারত্ব ও দারিদ্র্যের কারণে বড় সংখ্যক জনগণ খাদ্যাভাব ও পুষ্টিহীনতার শিকার এবং এদেশে কাঙ্ক্ষিত মাত্রায় বিজ্ঞান শিক্ষা, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার বিস্তার ঘটেনি। আর এসব কারণেই বাংলাদেশের জনগণের বহত্তর অংশ মানবসম্পদে রূপান্তরিত হয়নি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আহাদের দেশের মাথপিছু আয় ব্যাখ্যাসহ নির্ণয় করা হলো- মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। এটি দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়- মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। অর্থাৎ, মাথাপিছু আয় =  মোট জাতীয় আয়  মোট জনসংখ্যা \frac{\text{ মোট জাতীয় আয় }}{\text{ মোট জনসংখ্যা }} ∴ আহাদের দেশের মাথাপিছু আয় =  ৫৪০০০ কোটি টাকা  ১৮ কোটি \frac{\text{ ৫৪০০০ কোটি টাকা }}{\text{ ১৮ কোটি }} = ৩০০০ টাকা =  ৩০০০  ১২০ \frac{\text{ ৩০০০ }}{\text{ ১২০ }} মার্কিন ডলার [১ ডলার = ১২০ টাকা। ৪.১১.২০২৪ অনুসারে অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত] = ২৫ মার্কিন ডলার সুতরাং, আহাদের দেশের মাথাপিছু আয় ২৫ মার্কিন ডলার।

উত্তর

উদ্দীপকের আহাদ যে দেশে অবস্থান করছেন সে দেশের সাথে আহাদের নিজ দেশের অর্থনৈতিক অবস্থার বেশ পার্থক্য রয়েছে। আমরা জানি, উচ্চ আয়ের দেশসমূহের মাথাপিছু আয় ১৩৮৪৫ ইউএস ডলারের বেশি এবং নিম্ন আয়ের দেশে মাথাপিছু আয় ১১৩৫ ডলার বা তার কম। আহাদের নিজ দেশের মাথপিছু আয় ৩০০০ টাকা বা, ২৫. ইউএস ডলার, যা নিঃসন্দেহে ১১৩৫ ডলারের কম এবং এ কারণে আহাদের নিজ দেশটি একটি নিম্ন আয়ের দেশ। অন্যদিকে, আহাদের অবস্থানরত দেশের মাথাপিছু আয় হলো ৬৬১৭৮ ইউএস ডলার, 'যা স্পষ্টভাবেই উচ্চ আয়ের দেশকে নির্দেশ করে। উচ্চ আয়ের দেশকে উন্নত এবং নিম্ন আয়ের দেশকে আমরা অনুন্নত দেশ বলতে পারি। উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। উন্নত দেশের প্রধান বৈশিষ্ট্য হলো এসব দেশের জনগণের মাথাপিছু আয় অতি উচ্চ। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও উঁচু। অন্যদিকে, অনুন্নত দেশের মাথাপিছু অত্যন্ত কম এবং জীবনযাত্রার মানও নিম্ন। উন্নত দেশের আরও কিছু প্রধান বৈশিষ্ট্য হলো শিল্পায়িত অর্থনীতি, সঞ্চয় মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চ হার, উন্নত উৎপাদন পদ্ধতি ও বণ্টন প্রক্রিয়া, উন্নত আর্থসামাজিক অবস্থা ও আধুনিক কৃষি ব্যবস্থা, নিয়ন্ত্রিত জনসংখ্যা, ব্যাপক নগরায়ণ ইত্যাদি। অন্যদিকে, নিম্ন আয়ের দেশ তথা অনুন্নত দেশের বৈশিষ্ট্য হলো- কৃষির ওপর অত্যধিক নির্ভরশীলতা, অনুন্নত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র ও অনুন্নত শিল্পখাত, ব্যাপক বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার, দুর্বল আর্থসামাজিক কাঠামো, প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা ইত্যাদি। পরিশেষে বলা যায় যে, আহাদের অবস্থানরত দেশ ও নিজ দেশের অর্থনীতিতে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-১১ : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মোট জাতীয় উৎপাদন (GNP) বলতে কী বোঝ?

মোট জাতীয় উৎপাদন (GNP) বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'মাথাপিছু আয় বৃদ্ধি দারিদ্র্য দূরীকরণে সহায়ক'।- ব্যাখ্যা করো।

'মাথাপিছু আয় বৃদ্ধি দারিদ্র্য দূরীকরণে সহায়ক'।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জিডিপি ও জিএনপি-এর মধ্যে পার্থক্য কী?

জিডিপি ও জিএনপি-এর মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দারিদ্র্যের দুষ্টচক্র থেকে পরিত্রাণের উপায় লেখো।

দারিদ্র্যের দুষ্টচক্র থেকে পরিত্রাণের উপায় লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ধারিত হয়?

মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ধারিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি ব্যাখ্যা করো।

বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মৌলিক ও ভারী শিল্প' বলতে কী বোঝায়?

'মৌলিক ও ভারী শিল্প' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোট জাতীয় উৎপাদন (আয়) বলতে কী বোঝ?

মোট জাতীয় উৎপাদন (আয়) বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একটি দেশের জনসংখ্যা কখন সমস্যা হিসেবে বিবেচিত হয়?

একটি দেশের জনসংখ্যা কখন সমস্যা হিসেবে বিবেচিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.A অঞ্চলের জনসংখ্যা ৫০ হাজার। গত বছর উক্ত অঞ্চলের মোট জাতীয় আয় ছিল ২০ কোটি টাকা। এ অঞ্চলের জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো।

A অঞ্চলের জনসংখ্যা ৫০ হাজার। গত বছর উক্ত অঞ্চলের মোট জাতীয় আয় ছিল ২০ কোটি টাকা। এ অঞ্চলের জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের কৃষিক্ষেত্রে অনগ্রসরতার প্রধান প্রতিবন্ধকতা কী?

বাংলাদেশের কৃষিক্ষেত্রে অনগ্রসরতার প্রধান প্রতিবন্ধকতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক নয় কেন?

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক নয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোট জাতীয় উৎপাদন (GNP) বলতে কী বোঝ?'মাথাপিছু আয় বৃদ্ধি দারিদ্র্য দূরীকরণে সহায়ক'।- ব্যাখ্যা করো।জিডিপি ও জিএনপি-এর মধ্যে পার্থক্য কী?দারিদ্র্যের দুষ্টচক্র থেকে পরিত্রাণের উপায় লেখো।মোট দেশজ উৎপাদন কীভাবে নির্ধারিত হয়?বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি ব্যাখ্যা করো।'মৌলিক ও ভারী শিল্প' বলতে কী বোঝায়?মোট জাতীয় উৎপাদন (আয়) বলতে কী বোঝ?একটি দেশের জনসংখ্যা কখন সমস্যা হিসেবে বিবেচিত হয়?A অঞ্চলের জনসংখ্যা ৫০ হাজার। গত বছর উক্ত অঞ্চলের মোট জাতীয় আয় ছিল ২০ কোটি টাকা। বাংলাদেশের কৃষিক্ষেত্রে অনগ্রসরতার প্রধান প্রতিবন্ধকতা কী?অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এক নয় কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।