জনাব রফিকুল্লাহ কোন ইবাদতটি পালন করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রফিকুল্লাহ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত সালাত আদায় করেন। সালাত অর্থ ক্ষমা প্রার্থনা করা, আহকাম-আরকানসহ নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। সালাত একজন মুমিনকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায়, অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল-আনকাবুত : ৪৫) ইসলামের পাঁচটি স্তম্ভের মতো দ্বিতীয় স্তম্ভই হলো সালাত। মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। সালাতের ফলে ইমান মজবুত হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়। রাসুল (স.) সালাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন- “সালাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী।” (তিরমিযি) উদ্দীপকে জনাব রফিকুল্লাহ এমন একটি ইবাদত পালন করেন যা ইমান ও কুফরের মধ্যে পার্থক্য তৈরি করে। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, জনাব রফিকুল্লাহ সালাত আদায় করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব রফিকুল্লাহ কোন ইবাদতটি পালন করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর