"নিশ্চয়ই আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে।"- ব্যাখ্যা করো।
উত্তর: মহানবি হযরত মুহাম্মদ (স.) মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, এই তাৎপর্য বোঝাতেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা। রাসুলুল্লাহ (স.) অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত সমাজকে সত্য, ন্যায় ও উন্নত নৈতিকতার আলোয় আলোকিত করতে প্রেরিত হয়েছিলেন। শিক্ষকতার এই মহান পেশাকে সম্মানিত করতে এবং সমাজ সংস্কারে নিজের ভূমিকাকে স্পষ্ট করতেই তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
"নিশ্চয়ই আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে।"- ব্যাখ্যা করো।
উত্তর