শাফি সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাফি সাহেবের কর্মকান্ড ইসলামি শ্রমনীতির পরিপন্থি এবং এটি ইসলামে নির্দেশিত 'মালিক-শ্রমিক সম্পর্ক'-এর সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামে মালিক ও শ্রমিকের মাঝে এক নিবিড় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। ইসলাম নির্দেশ দেয় অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করার এবং তাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করার। মহানবি (স.) স্পষ্টভাবে বলেছেন যে, “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনু মাজাহ) পারিশ্রমিক বা পাওনা দিতে অকারণে বিলম্ব করা ইসলামে অন্যায়। উদ্দীপকে দেখা যায়, শিল্পপতি শাফি সাহেব কারখানার শ্রমিকদের ঈদের বোনাস দিতে গড়িমসি করেন। এর ফলে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করে কর্মবিরতি পালন করে। শাফি সাহেবের এই পাওনা আটকে রাখার বিষয়টি ইসলামি বিধানের সম্পূর্ণ বিপরীত। শ্রমিকেরা কঠোর শ্রম দিয়ে মালিকের মুনাফা বৃদ্ধি করে, তাই তাদের প্রাপ্য অধিকার দ্রুত বুঝিয়ে দেওয়া মালিকের অবশ্য কর্তব্য। তাই বলা যায়, শফি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামি শ্রমনীতির পরিপন্থি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
শাফি সাহেবের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর