জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি হলো হজ। হজ অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে সমবেত হয়। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। হজে এসে সবাই একই রকম পোশাক পরিধান করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করেন। সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে বলতে থাকেন লাবাইক, আল্লাহুম্মা লাব্বাইক: হাজির হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির। উদ্দীপকে দেখা যায়, জনাব আকন্দের এক বিশাল প্রান্তরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের সাথে একই ধ্বনি উচ্চারণ করেন। তার উক্ত কাজটি হজের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায়, জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি হলো হজ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব আকন্দের পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর