দুনিয়াবি ইলম অর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: পার্থিব জীবনে উন্নতি ও মানবকল্যাণ সাধনের জন্য দুনিয়াবি ইলম অর্জন করা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দুনিয়াবি ইলম বলতে গণিত, বিজ্ঞান, ভূগোল ইত্যাদির জ্ঞানকে বোঝায়। ইসলামে দ্বীনি শিক্ষার পাশাপাশি পার্থিব শিক্ষারও গুরুত্ব রয়েছে। তবে এই শিক্ষা আল্লাহর বিধানের পরিপন্থি হওয়া যাবে না। নৈতিকতার সমন্বয়ে অর্জিত দুনিয়াবি জ্ঞান মানুষের মনুষ্যত্ব বিকশিত করে এবং আমাদের সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
দুনিয়াবি ইলম অর্জনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর