'স্বীয় নফসের সাথে জিহাদ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করাকেই স্বীয় নফসের সাথে জিহাদ বলা হয়। মানব মনে প্রায়ই শয়তানের প্ররোচনায় বিভিন্ন খারাপ বা মন্দ কাজের ইচ্ছা জাগ্রত হয়। এই অন্যায় ইচ্ছাকে দমন করে নিজেকে একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত বানিয়ে রাখাই হলো নফসের সাথে জিহাদ। মহানবি (স.) মানব মনের এরূপ কঠিন সংগ্রাম বা জিহাদকে 'জিহাদে আকবার' বা সবচাইতে বড়ো জিহাদ বলে অভিহিত করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
'স্বীয় নফসের সাথে জিহাদ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর