শেয়ারFacebookWhatsApp

কামরুল সাহেবের কর্মকাণ্ডে কোন ইবাদতটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে কামরুল সাহেব যাকাত আদায় করেছেন। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা। ইসলামি পরিভাষায়, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটা গরিবের অধিকার। তাই আল্লাহ তায়ালা যাকাত আদায় করাকে আবশ্যক করেছেন। মহান আল্লাহ বলেন, "আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে।" (সূরা আয-যারিয়াত: ১৯) কোনো মুসলমান যাকাত আদায় না করলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না। আল্লাহ তায়ালা আরও বলেন, "যারা যাকাত দেয় না এবং তারা পরকালও অস্বীকারকারী।" (সূরা হা-মীম আস-সাজদা: ৭) উদ্দীপকে কামরুল সাহেব বছরান্তে তার সমুদয় সম্পদ হিসাব করে শরিয়ত নির্ধারিত একটি অংশ কারখানার অসচ্ছল কর্মচারীদের মাঝে বিতরণ করেন। তাই বলা যায়, কামরুল সাহেবের এরূপ কর্মকাণ্ডে যাকাত নামক ইবাদতটি প্রকাশ পেয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

কামরুল সাহেবের কর্মকাণ্ডে কোন ইবাদতটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শিল্পপতি কামরুল সাহেবের কারখানায় শতাধিক কর্মচারী 'কাজ করে থাকেন। তিনি বছরান্তে তাঁর সমুদয় সম্পদ হিসাব করে শরিয়ত নির্ধারিত একটি অংশ কারখানার অসচ্ছল কর্মচারীদের মাঝে বিতরণ করেন। তাঁর কারখানার প্রবীণ একজন পরহেজগার কর্মচারী বলেন, "আপনি অনেক ভালো মানুষ। কুরআনের এই বাণী অনুসরণ করলে আপনি আল্লাহর আরও প্রিয়ভাজন হতে পারবেন।” আল্লাহ বলেন, "তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী রয়েছে তাদের প্রতি সদয় হও।”

Jessore · 2025

উত্তর

মানুষের ইহকালীন জীবন পরিচালনার জন্য ইসলামের নির্ধারিত কার্যনীতি বা জীবনপদ্ধতিকে শরিয়ত বলা হয়।

উত্তর

রাসুলুল্লাহ (স.) থেকেই হাদিসের উৎপত্তি। রাসুলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কেননা তখন আল-কুরআন নাযিল হচ্ছিল। এ অবস্থায় মহানবি (স.)-এর হাদিস লিখে রাখলে ত আল-কুরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। এ কারণে রাসুলুল্লাহ (স.)-এর জীবদ্দশায় ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়নি এবং তা লিখে রাখা নিষিদ্ধ ছিল।

উত্তর

উদ্দীপকে কামরুল সাহেব যাকাত আদায় করেছেন। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা। ইসলামি পরিভাষায়, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। ইসলামের দৃষ্টিতে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটা গরিবের অধিকার। তাই আল্লাহ তায়ালা যাকাত আদায় করাকে আবশ্যক করেছেন। মহান আল্লাহ বলেন, "আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে।" (সূরা আয-যারিয়াত: ১৯) কোনো মুসলমান যাকাত আদায় না করলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না। আল্লাহ তায়ালা আরও বলেন, "যারা যাকাত দেয় না এবং তারা পরকালও অস্বীকারকারী।" (সূরা হা-মীম আস-সাজদা: ৭) উদ্দীপকে কামরুল সাহেব বছরান্তে তার সমুদয় সম্পদ হিসাব করে শরিয়ত নির্ধারিত একটি অংশ কারখানার অসচ্ছল কর্মচারীদের মাঝে বিতরণ করেন। তাই বলা যায়, কামরুল সাহেবের এরূপ কর্মকাণ্ডে যাকাত নামক ইবাদতটি প্রকাশ পেয়েছে।

উত্তর

প্রবীণ কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীটি অধীনস্থ লোকদের সম্পর্কে বর্ণিত। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি একজন মানুষের মৌলিক অধিকার। আর এ অধিকার অর্জনের লক্ষ্যে মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মানুষ সামাজিক জীব। পৃথিবীর কোনো মানুষই একা তার সকল কাজ করতে পারে না। শিল্পায়নের এ যুগে জীবনধারণের জন্য প্রত্যেক মানুষকেই একে অন্যের মুখাপেক্ষী হতে হয়। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে একাধিক ব্যক্তি কাজ করে। এতে কেউ মালিক হয় আবার কেউ হয় শ্রমিক। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইসলাম শ্রমিক বা অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, "তোমরা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্থ দাস-দাসী (শ্রমিক) রয়েছে তাদের প্রতিও সদয় হও।” (সূরা আন-নিসা: ৩৬) খাওয়া, পরা থেকে আরম্ভকরে সকল কাজে মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য ইসলাম অনুমোদন করে না। উদ্দীপকে প্রবীণ কর্মচারীর উদ্ধৃত বাণীতেও অধীনস্থদের সাথে সদাচরণের বিষয়টি প্রতিফলিত হয়েছে এবং তা অবশ্যই যৌক্তিক। অতএব বলা যায়, প্রবীণ, কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীতে প্রতিফলিত বিষয়টি হলো ইসলাম কর্তৃক মালিক ও শ্রমিকের সম্পর্ক।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।