'হাদিসও এক প্রকার ওহি'- বুঝিয়ে লেখ।
উত্তর: ইসলামি শরিয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরিয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহি। কেননা মহানবি (স.) আল্লাহ তায়ালার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের দিকনির্দেশনা প্রদান করতেন। যেমন আল্লাহ তায়ালা বলেন, "আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহি, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়।” (সূরা আন-নাজম: ৩-৪) তাই হাদিসও এক প্রকার ওহি।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
'হাদিসও এক প্রকার ওহি'- বুঝিয়ে লেখ।
উত্তর