শেয়ারFacebookWhatsApp

সোহার আলোচনায় কোন ইবাদতের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: সোহার আলোচনায় সালাতের প্রতি ইঙ্গিত পাওয়া যায়। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত দ্বিতীয়। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দার ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সুতরাং বলা যায়, সোহার আলোচনায় সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা সালাত আদায়ের ক্ষেত্রেই উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না, সাম্যের নজির সৃষ্টি হয়। অতএব সালাতই আল্লাহর আনুগত্যের শ্রেষ্ঠ মাধ্যম।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

সোহার আলোচনায় কোন ইবাদতের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সোহা ও নিহা ইবাদত নিয়ে আলোচনার এক পর্যায়ে সোহা বলল,"ইসলামে এমন একটি ইবাদত রয়েছে যা পালনের ক্ষেত্রে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। সাম্যের নজির সৃষ্টি হয়। এটা আল্লাহর আনুগত্যের শ্রেষ্ঠ মাধ্যমও।” নিহা বলল, "ইসলামে আরও ইবাদত রয়েছে যার একটি পালনের মধ্য দিয়ে অনাহারী, অর্ধাহারীদের ক্ষুধার জ্বালা বুঝতে পারা যায়।" নিহার কথায় মা বলেন, "এ ইবাদতটির একটি বিশেষত্ব হচ্ছে যে, আল্লাহ নিজেই এর পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন।”

Jessore · 2025

উত্তর

যে সকল কাজ করলে কোনোরূপ সাওয়াব নেই, আবার না করলে কোনোরূপ গুনাহও হয় না এরূপ কাজকে মুবাহ বলা হয়।

উত্তর

ইসলামি শরিয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস হলো শরিয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহি। কেননা মহানবি (স.) আল্লাহ তায়ালার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের দিকনির্দেশনা প্রদান করতেন। যেমন আল্লাহ তায়ালা বলেন, "আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহি, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়।” (সূরা আন-নাজম: ৩-৪) তাই হাদিসও এক প্রকার ওহি।

উত্তর

সোহার আলোচনায় সালাতের প্রতি ইঙ্গিত পাওয়া যায়। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত দ্বিতীয়। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দার ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সুতরাং বলা যায়, সোহার আলোচনায় সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা সালাত আদায়ের ক্ষেত্রেই উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না, সাম্যের নজির সৃষ্টি হয়। অতএব সালাতই আল্লাহর আনুগত্যের শ্রেষ্ঠ মাধ্যম।

উত্তর

নিহা সাওম প্রসঙ্গে যে আলোচনা করছিল, এর প্রেক্ষিতে তার মা সাওমের প্রতিদান সম্পর্কে যে মন্তব্য করেছেন তা সঠিক ও যথার্থ। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। উদ্দীপকে নিহা এমন একটি ইবাদতের কথা বলছিল যা পালনের মধ্য দিয়ে অনাহারী, অর্ধাহারীদের ক্ষুধার জ্বালা বুঝতে পারা যায়। এর দ্বারা মূলত সাওমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজনের অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে সহমর্মিতার ভাব জাগ্রত হয়। ধর্মীয় দিক থেকেও সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন; কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তায়ালা বলেন, "সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো।” (বুখারি) উপরিউক্ত আলোচনায় সাওমের প্রতিদান সম্পর্কে নিহার মায়ের মন্তব্যের যথার্থতা ফুটে উঠেছে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।