আদনানকে সান্ত্বনা দিয়ে পিতার মন্তব্যটি আখলাকে যামিমাহর সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: আদনানকে সান্ত্বনা দিয়ে পিতার মন্তব্যটি প্রতারণার সাথে সংশ্লিষ্ট। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। যেমন- ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দিয়ে দেওয়া প্রতারণা। যে ব্যক্তি প্রতারণা করে, সে প্রকৃত মুমিন নয়। কেননা ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। প্রকৃত মুমিন কখনই প্রতারণার আশ্রয় নেন না। নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার ওপর অটল থাকেন। আমাদের প্রিয়নবি (স.) বলেছেন, “যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের উম্মত নয়। আর যে কারও সাথে প্রতারণা করে সে মুসলিমদের দলভুক্ত নয়।” (মুসলিম) রাসুলুল্লাহ (স.) অন্য হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, "যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।" (তিরমিযি) ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। উদ্দীপকে আদনানকে অনলাইন মার্কেট থেকে ভালো পণ্য দেখিয়ে নিম্নমানের পণ্য দিয়েছে, যা সুস্পষ্ট প্রতারণার শামিল। আর প্রতারণা সম্পর্কে তার পিতার মন্তব্যটি হাদিসের আলোকে সঠিক ও যথার্থ। অতএব, রাসুল (স.)-এর দলভুক্ত হতে হলে সর্বাবস্থায় প্রতারণা বর্জন করতে হবে। কেননা প্রতারণা আখলাকে যামিমাহর অন্তর্ভুক্ত একটি বিষয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
আদনানকে সান্ত্বনা দিয়ে পিতার মন্তব্যটি আখলাকে যামিমাহর সংশ্লিষ্ট বি…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর