উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : আমবৌলা গ্রামের পনেরো বছরের বালক মহিউদ্দিন জীবনের প্রথমবার এমন একটি ইবাদত পালন করে, যা প্রত্যেক নবির যুগে ফরজ ছিল। যা দারা দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি অর্জিত হয়। Q. উক্ত ইবাদতের ফলে সে- i. সহকর্মী ও সহানুভূতিশীল হতে পারবে ii. অনাহারীর ক্ষুধার জ্বালা অনুভব করতে পারবে iii. ধনী-দরিদ্র বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) i ও ii তথ্য :উদ্দীপকে ইঙ্গিতকৃত ইবাদতটি হলো সাওম বা রোজা, যা পূর্ববর্তী সকল নবি-রাসুলের যুগেও ফরজ ছিল। সাওম পালনের মাধ্যমে মানুষ নিজে ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করে এবং এর ফলে অনাহারী ও অভাবী মানুষের প্রতি তার মনে সহানুভূতি ও সহমর্মিতা জাগ্রত হয়। অন্যদিকে, সমাজে ধনী-দরিদ্রের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ মূলত 'যাকাত'-এর প্রধান সামাজিক উদ্দেশ্য বা সুফল। তাই i ও ii সঠিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · MCQ