জনাব তাজুলের বলদ কিনে দেওয়ার ইবাদতটি চিহ্নিত করে মাওলানা সামাদের মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: জনাব তাজুলের ইবাদতটি হলো যাকাত। এ সম্পর্কে মাওলানা সামাদের মন্তব্যটি সঠিক নয়। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ধনী ও গরিবের মধ্যে আর্থিক সমন্বয়হীনতা আল্লাহর কাছে অপছন্দনীয়। তাই তিনি ধনীর সম্পদে গরিবের অধিকার প্রদান করেছেন। আর এ অধিকার আদায় করাই হলো যাকাত। জনাব তাজুলের কাজটি এ ইবাদতের ইঙ্গিতবহ। জনাব তাজুল ১২ মাসের জন্য ব্যাংকে গচ্ছিত ২২,০০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা উঠিয়ে কৃষক ফারুককে একটি হালের বলদ কিনে দেন। যেহেতু তিনি সামর্থ্যবান এবং দরিদ্রকে দান করেছেন তাই এটি যাকাতকে ইঙ্গিত করে। কারণ কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক- হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। যাকাতের এ সংজ্ঞা বিচারে তার যাকাত আদায় সঠিক। কারণ তিনি নির্ধারিত পরিমাণ অর্থ ব্যয় করেছেন। তার সম্পদ হলো ২২,০০,০০০ টাকা। এ হিসেবে আমরা দেখি- ১০০ টাকায় যাকাত দিতে হয় ২.৫০ টাকা ১ ” ” ” ” [গণিত] ২২,০০,০০০ ” ” ” ” [গণিত] = ৫৫,০০০ টাকা উপরের আলোচনা থেকে বলা যায়, জনাব তাজুলের ইবাদতটি যাকাত এবং তা যথার্থভাবে আদায় হয়েছে। তাই মাওলানা সামাদ সাহেবের মন্তব্যটি গ্রহণযোগ্য নয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব তাজুলের বলদ কিনে দেওয়ার ইবাদতটি চিহ্নিত করে মাওলানা সামাদের মন…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর