আলালের আচরণ ও বিশ্বাসে ইসলামের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: আলালের আচরণ ও বিশ্বাসে ইসলামের অন্যতম দিক আল্লাহর ইবাদত বিষয়টি প্রকাশ পেয়েছে। ইসলামি পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি-বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করে এ পৃথিবীতে সহজভাবে জীবনযাপন করার জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা আল্লাহর বান্দা। তাঁর উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কুরআনে বলেছেন -وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُون -অর্থ : "জিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।” (সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬) আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবদাতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এ ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। আল্লাহ তায়ালা বলেন- “তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে।” (সূরা আল-বাইয়ি্যনা, আয়াত: ০৫) উদ্দীপকে আলাল ইসলামের দেখানো পথ অনুযায়ী আচার-আচরণ ও কাজকর্মে আল্লাহর আনুগত্য প্রকাশ করে থাকেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন জীবন এবং মানুষকে একটি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। যা মহান আল্লাহর ইবাদতের শামিল।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
আলালের আচরণ ও বিশ্বাসে ইসলামের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর