ফারিহার পালনকৃত ইবাদতটির স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: ফারিহার পালনকৃত ইবাদতটি 'সাওমের' অন্তর্ভুক্ত। সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়, যা ফারিহার পালনকৃত ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের ফারিহা এমন একটি ইবাদত পালন করেন, যার মাধ্যমে তিনি অনাহারীর ক্ষুধার জ্বালা অনুভব করতে পারেন। তাছাড়া উক্ত ইবাদত কু-প্রবৃত্তির বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে। তার পালনকৃত এই ইবাদতটি সাওমকে নির্দেশ করে। কেননা সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। তাছাড়া সাওম সব ধরনের কু-প্রবৃত্তি থেকে মানুষকে মুক্ত করে। আর সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢালস্বরূপ। রাসুল (সা.) বলেন, 'সাওম (রোযা) ঢালস্বরূপ'। (বুখারী ও মুসলিম) তাই বলা যায়, ফারিহার পালনকৃত ইবাদতটি হলো সাওম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
ফারিহার পালনকৃত ইবাদতটির স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর