'ইসলামি জীবন ব্যবস্থায় নৈতিকতার গুরুত্ব অপরিসীম'- ব্যাখ্যা করো।
উত্তর: নৈতিকতার ভিতের ওপরই ইসলামি জীবন ব্যবস্থা পরিচালিত হয়। তাই নৈতিকতা অতি গুরুত্বপূর্ণ। নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর মাধ্যমে মানুষ জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালনে অভ্যস্ত হয়। যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হন নৈতিকতা মানুষকে সেই পথে পরিচালিত করে। নৈতিক গুণাবলিসম্পন্ন ব্যক্তির চাল-চলন, ওঠা বসা, আচার-ব্যবহার, লেন-দেন সবকিছুই প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হয়। এ কারণে ইসলামি জীবনব্যবস্থায় নৈতিকতার গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
'ইসলামি জীবন ব্যবস্থায় নৈতিকতার গুরুত্ব অপরিসীম'- ব্যাখ্যা করো।
উত্তর