যাকাতের নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের দিক দিয়ে যাকাতের নামকরণ সার্থক হয়েছে। যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর শেষে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের বৃদ্ধি ঘটে। যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। তাই এর যাকাত নামকরণ সার্থক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
যাকাতের নামকরণের সার্থকতা ব্যাখ্যা করো।
উত্তর