ছাত্র-শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।
উত্তর: ছাত্র-শিক্ষকের মধ্যে পিতা-পুত্রের সম্পর্কের মতো সম্পর্ক হওয়া উচিত। শিক্ষক হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। পিতা-মাতার পরই শিক্ষকের মর্যাদা। ছাত্র-শিক্ষকের সম্পর্ক পিতা-পুত্রের মতো হওয়াই বাঞ্ছনীয়। কেননা পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও তাকে কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করেন, শিক্ষকও তেমনি তার ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎ পথ দেখান। পুত্র তার পিতা থেকে সম্পদের উত্তরাধিকারী হয়, অন্যদিকে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়। তাই ছাত্র শিক্ষকের সম্পর্ক পিতা-পুত্রের মতো হওয়া আবশ্যক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
ছাত্র-শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা করো।
উত্তর