সাদীর বক্তব্য চিহ্নিত করে বিষয়টি সংশ্লিষ্ট পাঠের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সাদীর বক্তব্যে ইমানের পরিপূর্ণ ধারণা প্রকাশিত হয়েছে। ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয়। তবে বিশ্বাসের পাশাপাশি মৌখিক স্বীকৃতি এবং আমল বা কাজেও তার প্রতিফলন থাকতে হয়। ইসলামের মূল ভিত্তি হলো ইমান। সাদী তার বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেছে। সাদী মনে করে ইমানদার হওয়ার জন্য শুধু অন্তরের বিশ্বাস যথেষ্ট নয়। আল্লাহর সব আদেশ-নিষেধ বিনা দ্বিধায় পালন করার মাধ্যমেই কেবল মুক্তি সম্ভব। তার এ মনোভাব যৌক্তিক। কারণ ইমামের তিনটি দিক রয়েছে। এগুলো হলো- ক. অন্তরে বিশ্বাস করা, খ. মুখে স্বীকার করা এবং গ. বিশ্বাস অনুসারে আমল করা। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও সে অনুযায়ী আমল করার নাম হলো ইমান। প্রকৃত মুমিন হওয়ার জন্য এ তিনটি বিষয়ের সমন্বয় জরুরি। কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না এবং সে অনুসারে আমলও করে 'না, তবে সে প্রকৃত মুমিন হতে পারবে না। আবার মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করলেও কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সাদী প্রকৃত ইমানের বিষয়টি তুলে ধরেছে। তাই ইমান সম্পর্কে তার বক্তব্যটি যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
সাদীর বক্তব্য চিহ্নিত করে বিষয়টি সংশ্লিষ্ট পাঠের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর