সামীর বক্তব্যে পাঠ্যবইয়ের কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: সামীর বক্তব্যের মাধ্যমে পাঠ্যবইয়ে বর্ণিত গ্রহণীয় জ্ঞানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইলম বা জ্ঞান হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। ইলমকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- দীনি ইলম (ধর্মীয় জ্ঞান) ও দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান)। এ দুটি ইলমকে আবার গ্রহণীয় ও বর্জনীয় এ দুভাগেও ভাগ করা যায়। সামীর বক্তব্যে দীনি ইলম তথা ধর্মীয় জ্ঞান বা গ্রহণীয় জ্ঞানের বিষয়টি প্রতিফলিত হয়েছে। সামী যে শিক্ষার কথা বলেছে তা মানুষের জন্য দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তি বয়ে আনে। আর সে জ্ঞানই হলো দীনি ইলম তথা গ্রহণীয় জ্ঞান যা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণ বয়ে আনে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার সাথে সাথে দুনিয়ার জন্য কল্যাণকর যাবতীয় জ্ঞান ইসলামি শরিয়তে গ্রহণীয়। যেমন- পদার্থ, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান ইত্যাদি। এসব বিষয়ের জ্ঞান যখন মানুষের কল্যাণ বয়ে আনে তখন তা গ্রহণীয়, কিন্তু অকল্যাণকর পথে এ জ্ঞান ব্যবহার করলে তা আল্লাহর কাছে অপরাধ হিসেবে গণ্য হবে এবং তা বর্জন করতে হবে। সামী শুধু দুনিয়ার কল্যাণ ও পরকালীন মুক্তির জ্ঞানের কথা বলেছে। তাই বলা যায়, সামী গ্রহণীয় জ্ঞানের প্রতিই ইঙ্গিত করেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
সামীর বক্তব্যে পাঠ্যবইয়ের কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর