যাকাতকে 'ইসলামের সেতুবন্ধন' বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আর্থিক ভারসাম্য ও সুসম্পর্ক সৃষ্টিতে যাকাত ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী-গরিবের মধ্যে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও সবল হয়ে যায়। এতে ধনীদের প্রতি গরিবের শ্রদ্ধাবোধ ও সুধারণা সৃষ্টি হয়। ফলে ধনী-গরিবের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
যাকাতকে 'ইসলামের সেতুবন্ধন' বলা হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর