ইমাম সাহেবের বক্তব্যে প্রকাশিত ইবাদতটি চিহ্নিতপূর্বক ইসলামের আলোকে তার শেষোক্ত কথাটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: ইমাম সাহেবের বক্তব্যে প্রকাশিত ইবাদতটি সালাত। সালাত অর্থ দোয়া, ক্ষমতা প্রার্থনা করা ও রহমত (দয়া) কামনা করা। যে ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রভুর নিকট দোয়া, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাকে সালাত বলে। কিয়ামতের দিন আল্লাহ তায়ালা সালাতের হিসাব সর্বপ্রথম নেবেন। রাসুল (স) বলেন, 'কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেওয়া হবে।' (তিরমিযি) হালিম সাহেবের পরিবার এ ইবাদতটিই পালন করেছেন। আবির তার বন্ধু কামালকে নিয়ে মসজিদে প্রবেশ করে। তারা ইমাম সাহেবের বক্তব্যে জানতে পারে যে, দুনিয়াতে এমন একটি ইবাদত রয়েছে, কিয়ামতের দিন প্রথমে এটির হিসাব নেওয়া হবে। আর এ বিষয়ের হিসাব যার সহজ হবে, জান্নাতে যাওয়া তার তত সহজ হবে। আর এ সম্পর্কে ইমাম সাহেবের উক্তিটিও যথার্থ। কারণ আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।' (সূরা আল-আনকাবুত, আয়াত ৪৫) সালাতের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসুল (স) বলেছেন, 'যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হবে।' (তাবারানি) পরিশেষে বলা যায়, মানবজীবনে সালাতের তাৎপর্য অপরিসীম। তাই সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে অত্যন্ত মনোযোগী এবং যত্নবান হতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
ইমাম সাহেবের বক্তব্যে প্রকাশিত ইবাদতটি চিহ্নিতপূর্বক ইসলামের আলোকে …
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর