জনাব 'খ' এর ইবাদত পালনের পদ্ধতি কি সঠিক? তোমার মতামতসহ মূল্যায়ন করো।
উত্তর: জনাব 'খ' এর ইবাদত পালনের পদ্ধতি সঠিক নয়। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ ও অন্যান্য সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। কিন্তু উদ্দীপকের জনাব 'খ' এর কর্মকাণ্ডে এর ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকের জনাব 'খ' এর ওপর হজ ফরজ হলে তিনি হজ বাবদ খরচ হিসাব করে গরিব-মিসকিনকে দান করেন। তার ধারণা, এর মাধ্যমে তিনি হজের সাওয়াব পাবেন। ইসলামি শরিয়ত মোতাবেক তার এ ধারণা সঠিক নয়। কারণ হজ একটি ফরজ ইবাদত। অর্থাৎ প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার হজ পালন করা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "মানুষের মধ্যে যার এখানে যাওয়ার সামর্থ্য আছে। আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য।" (সূরা আল-ইমরান, আয়াত ৯৭) তাই হজ আদায় না করে সম্পদ গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করা ইসলামে সমীচীন নয়। কারণ অর্থ-সম্পদ গরিব-অসহায়দের মধ্যে বিতরণ করলে দান-খয়রাতের সাওয়াব অর্জিত হতে পারে। কিন্তু হজের হুকুম পালিত হবে না। উপরের আলোচনা থেকে প্রমাণিত যে, হজ একটি মৌলিক ইবাদত। তাই এটি আদায় করা ফরজ। এক্ষেত্রে হজের বিকল্প হিসেবে অন্য কোনো পন্থা অবলম্বন করলে ইসলামে তা গৃহীত হবে না। সুতরাং জনাব 'খ' এর ইবাদত পালনের পদ্ধতি যথার্থ নয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব 'খ' এর ইবাদত পালনের পদ্ধতি কি সঠিক? তোমার মতামতসহ মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর