হজ সম্পাদনে আবির সাহেবের করণীয় ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: হজ সম্পাদনে আবির সাহেবের করণীয় হলো পুনরায় সহিহ-শুদ্ধভাবে হজ সম্পাদন করা। হজ ইসলামের পঞ্চম ভিত্তি। ইসলামি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহে যিয়ারত করাকে হজ বলে। সহিহভাবে হজ পালন করতে তিনটি ফরজ কাজ অবশ্যই সম্পাদন করতে হবে। এক্ষেত্রে কোনো একটি বাদ পড়লে হজ আদায় হবে না বরং পুনরায় হজ সম্পাদন করতে হবে। আর উদ্দীপকের আবির সাহেবের ক্ষেত্রেও হজের ফরজ বিধান অসম্পাদনের বিষয় লক্ষ করা যায়। আবির সাহেব হজ সম্পাদন করার জন্য সৌদি আরব গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং আরাফাতে অবস্থান না করেই দেশে ফিরে আসেন। তার এ কাজের মাধ্যমে হজ পালনের একটি ফরজ বাদ পড়েছে। হজ পালনের সময় ৩টি ফরজ কাজ ও ৭টি ওয়াজিব কাজ করতে হয়। হজের এ তিনটি ফরজ কাজ হলো-ইহরাম বাঁধা (আনুষ্ঠানিকভাবে হজের নিয়ত করা), ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে যিয়ারত (১০ জিলহজ পর্যন্ত যেকোনো দিন কাবা শরিফ তাওয়াফ করা)। হজের এ ফরজগুলোর মধ্যে আবির সাহেব ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করেননি। এর ফলে তার হজ সম্পন্ন হয়নি। উপরের আলোচনা থেকে বলা যায়, আবির সাহেব আরাফাতের ময়দানে অবস্থান না করার কারণে তার হজ সম্পন্ন হয়নি। তাই তাকে পুনরায় হজ করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
হজ সম্পাদনে আবির সাহেবের করণীয় ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর