সাকিব ও তার বন্ধুদের কাজটি কোন প্রকার ইবাদত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাকিব ও তার বন্ধুদের কাজটি হাক্কুল ইবাদের অন্তর্ভক্ত দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে। ইবাদতের একটি প্রকার হলো হাক্কুল ইবাদ বা মানুষের অধিকার। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। পিতামাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীসহ সকল মানুষ পরস্পরের প্রতি সহানুভূতি প্রকাশ এবং দায়িত্ব পালনকেই হাক্কুল ইবাদ বলে। মানুষের প্রতি মানুষের অধিকারকে আট ভাগে ভাগ করা হয়। যথা- ১. নিকটাত্মীয়ের হক; ২. দূরাত্মীয়ের হক; ৩. প্রতিবেশীর হক; ৪. দেশবাসীর হক; ৫.শাসক-শাসিকের হক; ৬. সাধারণ মুসলমানের হক; ৭. অভাবী লোকের হক এবং ৮. অমুসলিমের হক। উদ্দীপকে সাকিব ও তার বন্ধুদের কাজটি অর্থাৎ রাস্তায় চলাচলের জন্য লোকজনের কষ্ট লাঘব করা হাক্কুল ইবাদের অন্তর্গত দেশবাসীর হক আদায় হয়েছে। তাই বলা যায়, সাকিব ও তার বন্ধুদের কাজটি ইবাদতের দ্বিতীয় প্রকার হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
সাকিব ও তার বন্ধুদের কাজটি কোন প্রকার ইবাদত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর