মুবিনের ইবাদতটি চিহ্নিত করে বিশ্ব মুসলিমের ঐক্য সৃষ্টিতে এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মুবিনের ইবাদতটি হলো হজ। 'হজ'-এর আভিধানিক অর্থ হলো- সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহে যিয়ারত করাকে হজ বলে। উদ্দীপকে জনাব মুবিন পৃথিবীর প্রথম ঘর প্রদক্ষিণ করে কয়েকটি বিশেষ প্রান্তর অবস্থানসহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করেন। একটি প্রান্তরে তার সাথে ফিলিস্তিনসহ বেশ কয়েকটি দেশের মুসলমানদের সাথে মতবিনিময় হয়। যা ইসলামের হজ ইবাদতের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায়, তার ইবাদতটি হলো হজ। মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় হজের রয়েছে ব্যাপক ভূমিকা। ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। ফলে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা তৈরি হয়। হজ বিশ্ব ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানায়। একে অপরের সাথে ভাব-বিনিময়ের মাধ্যমে সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে পারে এবং সহযোগিতার হাত বাড়াতে পারে। সকল মুসলিম জাতি সম্মিলিতভাবে বা ঐক্যবদ্ধ হলে অনেক কিছুই করা সম্ভব এ অনুভূতি জাগ্রত হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
মুবিনের ইবাদতটি চিহ্নিত করে বিশ্ব মুসলিমের ঐক্য সৃষ্টিতে এর ভূমিকা …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর