শেয়ারFacebookWhatsApp

রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: রকি সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের বিধান সুস্পষ্ট। ইসলামে খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এ 'মর্মে হযরত মুহাম্মদ (স.) বলেছেন- “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (সুনানে ইবনে মাজাহ) পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।" উদ্দীপকে রকি সাহেব শ্রমিকদের ন্যায্যদাবি বেতন-বোনাস বৃদ্ধি করেননি। যা শ্রমিকের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং রকি সাহেবের উচিত যথাসময়ে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করা এবং সামর্থ্যের অধিক কর্মভার না দেওয়া। এতে মালিক-শ্রমিকের সম্পর্কে অসন্তোষ্ট সৃষ্টি হবে না।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রকি সাহেব একটি পোশাক কারখানার মালিক। প্রায় দুই শতাধিক কর্মচারী কারখানায় কাজ করে। তারা বিগত দুই বছর ধরে বেতন-বোনাস বৃদ্ধির দাবি করে আসছে। এ ব্যাপারে তিনি কোনো কর্ণপাত করেন না। ন্যায্য দাবি পূরণ না হওয়ায় তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং কারখানা ভাঙচুর করে। অপরদিকে, রনি সাহেব গ্রাম্য স্কুল থেকে এসএসসি পাস করেন। উচ্চ শিক্ষা অর্জন করে বর্তমানে সেনাবাহিনীর একজন কর্মকর্তা। ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে একদিন চলার পথে রাস্তায় আ. জলিল স্যারের সাথে দেখা হয়। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে সালাম বিনিময় করে গাড়িতে উঠিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন।

Barisal · 2025

উত্তর

জানমাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে (ইসলামকে) সমুন্নত করাই হলো জিহাদ।

উত্তর

হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে সমবেত হয়। হজে এসে সবাই একই রকম পোশাক পরিধান করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে। বিশ্ব মুসলিমের এ ধরনের সমবেত অংশগ্রহণের ফলে হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়।

উত্তর

রকি সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে। শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের বিধান সুস্পষ্ট। ইসলামে খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এ 'মর্মে হযরত মুহাম্মদ (স.) বলেছেন- “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (সুনানে ইবনে মাজাহ) পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।" উদ্দীপকে রকি সাহেব শ্রমিকদের ন্যায্যদাবি বেতন-বোনাস বৃদ্ধি করেননি। যা শ্রমিকের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং রকি সাহেবের উচিত যথাসময়ে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করা এবং সামর্থ্যের অধিক কর্মভার না দেওয়া। এতে মালিক-শ্রমিকের সম্পর্কে অসন্তোষ্ট সৃষ্টি হবে না।

উত্তর

জনাব রনির কর্মকাণ্ডে নৈতিকতাসম্পন্ন প্রকৃত মানুষের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি সৎ, চরিত্রবান, খোদাভীরু, দেশপ্রেমিক, দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। সততা, সদাচার, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা ও উন্নত চরিত্র, এসব কিছুর সমন্বয় হলো নৈতিকতা। একজন মানুষের দৈনন্দিন জীবনের চাল-চলন, উঠা-বসা, আচার-ব্যবহার, লেন-দেন সবকিছুই যখন প্রশংসনীয় ও গ্রহণযোগ্য হয় তখন তাকে নৈতিক গুণসম্পন্ন ব্যক্তি বলে। নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ যা অর্জন করলে তার জীবন সুন্দর ও উন্নত হয়। উদ্দীপকে জনাব রনি উচ্চ শিক্ষা অর্জন করে বর্তমানে সেনাবাহিনীতে জয়েন করে দেশের সেবা করছেন। তিনি গ্রামের রাস্তায় আ. জলিল স্যারকে দেখে যথাযথ সম্মান প্রদর্শন করেন। তাই বলা যায়, জনাব রনি শিক্ষা অর্জন করে নিজেকে একজন নৈতিকতাসম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। যিনি দেশের সেবা করেন এবং বড়দের শ্রদ্ধা করেন।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর। | Prosthuti