জনাব ফরিদ সাহেবের কার্যক্রমে কোন প্রকারের ইবাদত আদায় হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফরিদ সাহেবের কার্যক্রমে ফরজ ইবাদত বা হাক্কুল্লাহ আদায় হয়েছে। যা শারীরিক, আর্থিক, আর্থিক ও শারীরিক পর্যায়ের ইবাদত। জনাব ফরিদ সাহেবের কর্মকাণ্ডে হাক্কুল্লাহ তথা আল্লাহর হক সম্পর্কিত ইবাদত আদায় হয়েছে। মহান আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত (কাজ) করি। সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট, এগুলো হলো হাক্কুল্লাহ। যেমন- সালাত (নামায) কায়েম করা, সাওম (রোযা) পালন ও হজ করা ইত্যাদি, যা ফরিদ সাহেবের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, জনাব ফরিদ সাহেব একজন ধার্মিক ব্যক্তি। তিনি সালাত, সাওম পালনে কোনোরূপ অনীহা প্রকাশ করেন না। এছাড়া গত বছর তিনি হজও পালন করেছেন। ফরিদ সাহেবের আদায়কৃত ইবাদাতগুলো যথা- সালাত, সাওম ও হজ মূলত হাক্কুল্লাহ এর অন্তর্গত। এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হলো- আল্লাহ আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক (অংশীদার) নেই, তিনিই সবকিছুর স্রষ্টা। তাঁর আদেশেই পৃথিবীর সবকিছু আবার ধ্বংস হবে। আমাদের জীবন-মৃত্যু সবই তাঁর হাতে। পৃথিবীর সবকিছুই তাঁর জ্ঞানের আওতাভুক্ত। তাঁর হাতেই সকল সৃষ্টির রিজিক। আমরা তাঁরই ইবাদতকারী। তিনি ব্যতীত উপাসনার উপযুক্ত আর কেউ নেই। এ সবকিছু মনেপ্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হলো বান্দার উপর আল্লাহর হক। তাই বলা যায়, ফরিদ সাহেবের কার্যক্রমে ইবাদতের প্রথম প্রকার তথা হাক্কুল্লাহ আদায় হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
জনাব ফরিদ সাহেবের কার্যক্রমে কোন প্রকারের ইবাদত আদায় হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর