বেলাল সাহেবের ইবাদতটি চিহ্নিত করে মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যের যৌক্তিকতা নির্ণয় কর।
উত্তর: বেলাল সাহেবের ইবাদতটি হলো হজ। হজের গুরুত্ব সম্পর্কে মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যটি সঠিক ও যৌক্তিক। বেলাল সাহেবের পালনকৃত নির্দিষ্ট দেশের বিশেষ ইবাদতটি হলো হজ। হজ ইসলামের পঞ্চম ভিত্তি। ইসলামি পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। হজের সাথে উদ্দীপকে উল্লিখিত বেলাল সাহেবের কর্মের মিল থাকায় বলা যায়, বেলাল সাহেব হজ পালন করেছেন। হজের গুরুত্ব সম্পর্কে মাওলানা সিরাজের বক্তব্যটি সঠিক ও যৌক্তিক। কেননা, হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব তৈরি হয়। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম হজে যোগদান করে। ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দবোধ জাগ্রত করে। তাই মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যের সাথে একমত হয়ে বলা যায়, হজ বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল
বেলাল সাহেবের ইবাদতটি চিহ্নিত করে মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যের য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর