শেয়ারFacebookWhatsApp

জনাব 'ল' ইসলামের কোন বিষয়টি লঙ্ঘন করেছেন? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'ল' ইসলামে বর্ণিত শ্রমিকের অধিকার লঙ্ঘন করেছেন। মানুষ সামাজিক জীব। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীন একাধিক ব্যক্তি কাজকর্ম করে। এতে কেউ মালিক হয় আবার কেউ হয় শ্রমিক। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইসলামে শ্রমিকের অনেক অধিকার রয়েছে। তন্মধ্যে খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পস্ট। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) তাই পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন- "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।" পরিশেষে বলা যায়, জনাব 'ল' তার কারখানায় নিয়োজিত শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে না দিয়ে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছেন।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

জনাব 'ল' ইসলামের কোন বিষয়টি লঙ্ঘন করেছেন? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'ল' একজন শিল্পপতি। তিনি তার কারখানায় নিয়োজিত শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দেন না। তার বন্ধু বেলাল সাহেব একটি নির্দিষ্ট দেশে বিশেষ একটি ইবাদত পালনের জন্য যান। সেখানে তিনি সিরীয়, মিশরীয়, মালয়েশিয়ান কয়েকজনের সাথে পরিচিত হন। তিনি তাদের সাথে মাঝে মাঝে মোবাইলে যোগাযোগ রাখেন। মাওলানা সিরাজ সাহেব বলেন, এই ইবাদতটি বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Sylhet · 2025

উত্তর

দীনি ইলম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকেই বুঝায়।

উত্তর

স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদকে রাসুলুল্লাহ (সা.) সবচাইতে বড় জিহাদ বলে অভিহিত করেছেন। তিনি বদর যুদ্ধ থেকে ফিরে এসে বলেছেন, "আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের (কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ) দিকে ফিরে এসেছি।” (কানযুল উম্মাল) এখানে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদকে বড় জিহাদ বলা হয়েছে। কেননা মানুষ কুপ্রবৃত্তি তাড়নায় আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। মানুষ অন্যায়, অনাচার, পাপাচার ও মন্দ কাজে লিপ্ত হয় কুপ্রবৃত্তির কারণে। তাই কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর আনুগত্যের পথে চলাই সবচাইতে বড় জিহাদ।

উত্তর

জনাব 'ল' ইসলামে বর্ণিত শ্রমিকের অধিকার লঙ্ঘন করেছেন। মানুষ সামাজিক জীব। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীন একাধিক ব্যক্তি কাজকর্ম করে। এতে কেউ মালিক হয় আবার কেউ হয় শ্রমিক। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইসলামে শ্রমিকের অনেক অধিকার রয়েছে। তন্মধ্যে খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পস্ট। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) তাই পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন- "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।" পরিশেষে বলা যায়, জনাব 'ল' তার কারখানায় নিয়োজিত শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে না দিয়ে শ্রমিকদের অধিকার লঙ্ঘন করেছেন।

উত্তর

বেলাল সাহেবের ইবাদতটি হলো হজ। হজের গুরুত্ব সম্পর্কে মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যটি সঠিক ও যৌক্তিক। বেলাল সাহেবের পালনকৃত নির্দিষ্ট দেশের বিশেষ ইবাদতটি হলো হজ। হজ ইসলামের পঞ্চম ভিত্তি। ইসলামি পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। হজের সাথে উদ্দীপকে উল্লিখিত বেলাল সাহেবের কর্মের মিল থাকায় বলা যায়, বেলাল সাহেব হজ পালন করেছেন। হজের গুরুত্ব সম্পর্কে মাওলানা সিরাজের বক্তব্যটি সঠিক ও যৌক্তিক। কেননা, হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব তৈরি হয়। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম হজে যোগদান করে। ধন-সম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। বিশ্বভ্রাতৃত্ববোধ শেখায়। পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের মাঝে সৌহার্দবোধ জাগ্রত করে। তাই মাওলানা সিরাজ সাহেবের বক্তব্যের সাথে একমত হয়ে বলা যায়, হজ বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব 'ল' ইসলামের কোন বিষয়টি লঙ্ঘন করেছেন? তা চিহ্নিত করে ব্যাখ্যা কর। | Prosthuti