শেয়ারFacebookWhatsApp

নাছিরের পালনকৃত ইবাদতটি সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।

উত্তর: নাছিরের পালনকৃত ইবাদতটি হলো সালাত। কেননা সালাত ইমানকে মজবুত করে। আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ফারসি প্রতিশব্দ হলো নামায। সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনের বহুস্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদের সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। নেতার অনুসরণ করতে এবং পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে। অতএব, আমরা আল্লাহর নৈকট্য অর্জনে এবং সালাতের সামাজিক গুরুত্ব বিবেচনা করে নিয়মিত সম্মিলিতভাবে সালাত আদায় করব।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

নাছিরের পালনকৃত ইবাদতটি সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।

উদ্দীপক

নাছির প্রতিদিন এমন একটি ইবাদত পালন করে যা ইমান মজবুত করে, আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। ইবাদতটি সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। অপরদিকে, আমিন অপর একটি ইবাদত আদায় করে যা বছরে একবার 'আদায় করতে হয়। যা ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি করে।

Dinajpur · 2025

উত্তর

পরস্পরের প্রতি সহানুভূতি ও দায়িত্বই হলো হাক্কুল ইবাদ।

উত্তর

সাওম ঢালস্বরূপ। এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর দ্বারা সাওমের গুরুত্ব ও ফযিলত তুলে ধরা হয়েছে। হাদিসে নবি করিম (সা.) সাওমকে ঢালের সাথে তুলনা করেছেন। কারণ রোযাদার সাওম পালনের দ্বারা নিজের সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পাপাচার থেকে বিরত থাকে এবং আত্মসংযমী হয়। ঢাল যেমন যোদ্ধাকে শত্রুর আক্রমণ হতে রক্ষা করে, তেমনি রোযাও রোযাদারকে শয়তানের আক্রমণ হতে রক্ষা করে।

উত্তর

নাছিরের পালনকৃত ইবাদতটি হলো সালাত। কেননা সালাত ইমানকে মজবুত করে। আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ফারসি প্রতিশব্দ হলো নামায। সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনের বহুস্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়। সালাত আমাদের সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। নেতার অনুসরণ করতে এবং পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে। অতএব, আমরা আল্লাহর নৈকট্য অর্জনে এবং সালাতের সামাজিক গুরুত্ব বিবেচনা করে নিয়মিত সম্মিলিতভাবে সালাত আদায় করব।

উত্তর

আমিনের পালন করা ইবাদতটি হলো যাকাত। যাকাত অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায় কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তাঁর সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। হযরত মুহাম্মদ (স.) যাকাতকে ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে বলেছেন "যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।” (বায়হাকি) আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের অনেক স্থানে সালাতের সাথে যাকাতের কথা বলেছেন। যাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়। যাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। এসব কারণেই মহান আল্লাহ মুসলমানদের ওপর যাকাত ফরজ করেছেন। যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে। যেমন আল্লাহ তায়ালা বলেন, "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়।” (সূরা আল-হাশর: ৭) যাকাত মানুষের মনে খোদাভীতি সৃষ্টি করে। পবিত্র ও উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে। আপচয় রোধ করতে শেখায়। সর্বোপরি যাকাত মানুষের আত্মিক প্রশান্তি, নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধতা নিশ্চিত করে। যাকাত আদায়ের ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং যাকাতের গুরুত্ব বিবেচনা করে শরিয়তের বিধান অনুসরণ করে ধনীদের যাকাত আদায় করা অবশ্য কর্তব্য।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।