শেয়ারFacebookWhatsApp

রফিকের পিতার মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের রফিকের পিতার মন্তব্য হলো- “এটি মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে।" রফিকের পিতার এরূপ মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের রফিক আজান শুনলে সকল কাজ রেখে একটি বিশেষ ইবাদতের প্রস্তুতি নেন এবং তা সম্পূর্ণ করেন। আজানের পর প্রস্তুতি গ্রহণ করা এ ইবাদতটি হচ্ছে সালাত। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ইসলামি পরিভাষায়, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত পদ্ধতিতে আহকাম ও আরকানসহ বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে রফিক আজানের পর সালাত আদায়ের প্রস্তুতি গ্রহণ করেন এবং সালাত আদায় করেন। তাই বলা যায়, সুতরাং রফিকের পিতার মন্তব্যটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

রফিকের পিতার মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

উদ্দীপক

নাফিস একজন ধনী ব্যক্তি। তিনি নিয়মিত সালাত আদায় করেন। তিনি গত বছর হজও করেছেন। কিন্তু তিনি বছরান্তে তার সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে দান করেন না। অপরদিকে, তার বন্ধু রফিক আজান শুনলে সকল কাজ রেখে একটি বিশেষ ইবাদতের প্রস্তুতি নেন এবং তা সম্পূর্ণ করেন। উক্ত ইবাদত প্রসঙ্গে তার পিতা বলেন, এটি মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে।

Dhaka · 2024

উত্তর

জানমাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে (ইসলামকে) সমুন্নত করাই হলো জিহাদ।

উত্তর

ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা। ইলম ব্যতীত ইসলামের বিধিবিধান উপলব্ধি করা ও জানা সম্ভব নয়। তাই ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের ওপর ফরজ (আবশ্যক) করা হয়েছে। এ প্রসঙ্গে মহানবি (স.) বলেছেন, "ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।” (ইবনে মাজাহ) হযরত মুহাম্মদ (স.) অন্যত্র জ্ঞানার্জনকে উত্তম ইবাদত বলে অভিহিত করেছেন।

উত্তর

নাফিস ফরজ ইবাদত যাকাত আদায় থেকে বিরত রয়েছে। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। উদ্দীপকের নাফিস ধনী ব্যক্তি। তিনি নিয়মিত সালাত আদায় করেন এবং হজ পালন করেছেন। কিন্তু তিনি বছরান্তে তার সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত অংশ নির্দিষ্ট খাতে দান করেন না। অতএব, নাফিস সাহেব যাকাত আদায় থেকে বিরত রয়েছেন। যাকাত আদায় না করার কারণে নাফিস সাহেব ফরজ ইবাদত লঙ্ঘন করছেন। উক্ত কারণে নাফিস সাহেবকে পরকালে শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ বলেন, “আর যারা স্বর্ণ ও রূপা (সম্পদ) জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিন।” (সূরা আত-তওবা : ৩৪)

উত্তর

উদ্দীপকের রফিকের পিতার মন্তব্য হলো- “এটি মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে।" রফিকের পিতার এরূপ মন্তব্যটি যথার্থ। উদ্দীপকের রফিক আজান শুনলে সকল কাজ রেখে একটি বিশেষ ইবাদতের প্রস্তুতি নেন এবং তা সম্পূর্ণ করেন। আজানের পর প্রস্তুতি গ্রহণ করা এ ইবাদতটি হচ্ছে সালাত। সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ইসলামি পরিভাষায়, নির্দিষ্ট সময়ে, নির্ধারিত পদ্ধতিতে আহকাম ও আরকানসহ বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে রফিক আজানের পর সালাত আদায়ের প্রস্তুতি গ্রহণ করেন এবং সালাত আদায় করেন। তাই বলা যায়, সুতরাং রফিকের পিতার মন্তব্যটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।