শেয়ারFacebookWhatsApp

আ. জলিল যে ইবাদতটি পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব আ. জলিল যে ইবাদতটি পালন করছেন, তা হলো রমজান মাসের সাওম। সাওম আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো রোযা। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায়, সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমজান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ অর্থ : "তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে। যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পারে।” (সূরা আল-বাকারা: ১৮৩) সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। উদ্দীপকের আ. জলিল প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন। জলিল সাহেবের এসব কর্মকাণ্ড সাওমের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, আ. জলিল যে ইবাদতটি পালল করছেন, তা হলো সাওম।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

আ. জলিল যে ইবাদতটি পালন করেছেন তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।

উদ্দীপক

আ. জলিল প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন। অন্যদিকে আরমান তার ধনী বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে একটি ফরয ইবাদত পালনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে উদ্যোগ গ্রহণ করেন, যেন ধনী-গরিবের পার্থক্য দূর হয়।

Dhaka · 2024

উত্তর

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে।

উত্তর

পবিত্র কুরআনের বহু স্থানে জামায়াতে (সম্মিলিতভাবে) সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

উত্তর

উদ্দীপকের জনাব আ. জলিল যে ইবাদতটি পালন করছেন, তা হলো রমজান মাসের সাওম। সাওম আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো রোযা। এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায়, সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমজান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ অর্থ : "তোমাদের উপর সাওম ফরজ করা হয়েছে। যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) অর্জন করতে পারে।” (সূরা আল-বাকারা: ১৮৩) সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। উদ্দীপকের আ. জলিল প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকেন। জলিল সাহেবের এসব কর্মকাণ্ড সাওমের সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, আ. জলিল যে ইবাদতটি পালল করছেন, তা হলো সাওম।

উত্তর

আরমানের পরিকল্পনা সংশ্লিষ্ট ইবাদতটি হলো যাকাত। যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্রতা। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধনা করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। মহান আল্লাহ বলেন, "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদরে মধ্যেই আবর্তিত না হয়।" (সূরা আল-হাশর: ৭) যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধ তৈরি হবে। এতে সমাজে শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকবে। মহানবি (স.) এ প্রসঙ্গে বলেন, الزَّكَاةُ قَنْطَرَةُ الإِسْلَامِ অর্থ: "যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।" (বায়হাকি) উদ্দীপকের আরমান সাহেব তার ধনী বন্ধুদের নিয়ে পরিকল্পিতভাবে একটি ফরজ ইবাদাত পালনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে উদ্যোগ গ্রহণ করেন, যেন ধনী-দরিদ্রের বৈষম্য দূর হয়। সুতরাং বলা যায়, এর এ পরিকল্পনা যাকাতের সঙ্গে 'সংশ্লিষ্ট।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।