শেয়ারFacebookWhatsApp

জনাব আলিমের আচরণে কোন প্রকারের জিহাদ প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আলিমের আচরণে জিহাদের প্রথম প্রকার অর্থাৎ স্বীয় নফসের (প্রকৃতির) সাথে জিহাদ করার বিষয়টি প্রকাশিত হয়েছে। জিহাদ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, জানমাল ইলম, আমল লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে সমুন্নত করাই হলো জিহাদ। ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকারের। যথা- ১. স্বীয় নফসের সাথে জিহাদ করা, ২. জ্ঞানের সাহায্যে জিহাদ করা, ৩. ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা। উদ্দীপকে জনাব আলিম আল্লাহর নির্দেশিত হালাল-হারাম মেনে চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। কখনো বিচ্যুতি ঘটলে তিনি পুনরায় নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনেন। জনাব আলিমের এরূপ আচরণে স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদের দিকটি প্রকাশিত হয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৩ : ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৩ : ইবাদত · সৃজনশীল

জনাব আলিমের আচরণে কোন প্রকারের জিহাদ প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আলিম আল্লাহর নির্দেশিত হালাল-হারাম মেনে চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। কখনো বিচ্যুতি ঘটলে তিনি পুনরায় নিজেকে ঠিক পথে ফিরিয়ে আনেন। অন্যদিকে জনাব সাবিত তার কারখানার শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত প্রদান করেন এবং তাদের সাথে সদয় আচরণ করেন।

Barisal · 2024

উত্তর

দীনি ইলম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকেই বোঝায়। যেমন- কুরআন, হাদিস, ফিকাহ, তাফসির ইত্যাদি বিষয়ে জ্ঞান।

উত্তর

যিনি আমাদের শিক্ষা দেন তিনি শিক্ষক। পৃথিবীতে সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা হলো শিক্ষকতা। আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (সা.) নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বলেছেন- إِنَّمَا بُعِثْتُ مُعَلِّمًا . অর্থ : “আমাকে শিক্ষক হিসেবেই প্রেরণ করা হয়েছে।” (ইবনে মাজাহ)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আলিমের আচরণে জিহাদের প্রথম প্রকার অর্থাৎ স্বীয় নফসের (প্রকৃতির) সাথে জিহাদ করার বিষয়টি প্রকাশিত হয়েছে। জিহাদ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, জানমাল ইলম, আমল লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দীনকে সমুন্নত করাই হলো জিহাদ। ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকারের। যথা- ১. স্বীয় নফসের সাথে জিহাদ করা, ২. জ্ঞানের সাহায্যে জিহাদ করা, ৩. ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা। উদ্দীপকে জনাব আলিম আল্লাহর নির্দেশিত হালাল-হারাম মেনে চলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা করেন। কখনো বিচ্যুতি ঘটলে তিনি পুনরায় নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনেন। জনাব আলিমের এরূপ আচরণে স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদের দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

"জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে।”- কথাটি সঠিক। জনাব সাবিতের আচরণে মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়টি প্রকাশিত হয়েছে। মালিক কর্তৃক অধীনস্থ লোকদের উত্তম ব্যবহারের নির্দেশনা প্রদান করে মহান আল্লাহ বলেন, "তোমরা পিতা-মাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথি, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাস-দাসী রয়েছে তাদের প্রতিও সদয় হও।" (সূরা আন-নিসা: ৩৬) মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস (রা)-এর জীবন থেকে পাই। তিনি বলেন, "আমি দশ বছর যাবত রাসুলুল্লাহ (স.)-এর খেদমত করেছি। তিনি আমার সম্পর্কে কখনো উহ শব্দ বলেননি এবং কখনো বলেননি, এটা করোনি কেন? এটা করেছ কেন? আমার, বহু কাজ তিনি নিজ হাতে করে দিতেন।” (বুখারি) হযরত উমর (রা.) আমিরুল মুমিনিন ছিলেন। জেরুজালেম সফরে উঠের পিঠে চড়া ও উটের রশি টেনে নেওয়ার ব্যাপারে তিনি সাম্য ও মানবতাবোধের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উটের পিঠে চড়া ও উটের রশি টানার বিষয়ে নিজের ও ভৃত্যের মাঝে পালাক্রম ঠিক করে নিয়েছিলেন। মালিক-শ্রমিকের এমন সম্পর্ক ইতিহাসে বিরল। মহানবি (স.) বলেন, "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) মালিক-শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে তার ন্যায্য পারিশ্রমিক পাবে আর মালিকও তার সঠিক শ্রম পাবে। শ্রমিক ও মালিকের মাঝে কোনোদিন মনোমালিন্য হবে না। কলকারখানায় স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে। উদ্দীপকে জনাব সাবিত ইসলামি শ্রমনীতি অনুসরণ করেন। যার কারণে মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বাক্যটি যুক্তিযুক্ত।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৩ : ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

'মদিনা সনদ' ইসলামি রাষ্ট্র গঠনের ভিত্তি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

ইসলামে ইলমের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

'জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়।'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

জামাতে সালাত আদায়ের সুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

'সাওম ঢালস্বরূপ' ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

পিতামাতার পরেই শিক্ষকের মর্যাদা কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

কাজের ফলাফলের জন্য মানুষকে নিয়তের ওপর নির্ভরশীল হতে হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইলম কী? ব্যাখ্যা করো।

ইলম কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

ইসলামে ইলম অর্জন করা ফরজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

“শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।”- হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

যাকাত হলো ইসলামের সেতুবন্ধ- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

শ্রমিকের পারিশ্রমিক প্রদানের ব্যাপারে রাসুল-এর হাদিসটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।